রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ট্রলার ডুবে মারা গেছেন তিনজন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ট্রলার ডুবে মারা গেছেন তিনজন

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জ নগরের  শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ খেয়া ঘাট এলাকায় ট্রলার ডুবির ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সারে ১২টায়  ১৮ বছর বয়সী নিহত  মোঃ শাওন , শাহ পরাণ জিম ও মোঃ রিফাত নামের তিন যুবকর লাশ উদ্ধার করে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা। নিহতদের মধ্যে রিফাত ও জিম স্থানীয় একটি ফুটবল ক্লাবের প্রশিক্ষনার্থী। শাওন কাঁচামাল ব্যাবসায়ী।

নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন স্থানীয়দের উদ্বৃতি দিয়ে জানান,   রাত ১০টার দিকে ১০ / ১২ জন যুবক নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে নদী পারাপারের জন্য ট্রলার ওঠে। মাঝপথে গেলে যুবকরা উল্লাস করতে করতে ট্রলারের অগ্রভাগে চলে গেলে ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবে যায়। বাকীসব সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে শাওন, জিম ও রিফাত । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন রাত সারে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। নিহতদের মধ্যে রিফাত ও জিম স্থানীয় একটি ফুটবল ক্লাবের প্রশিক্ষনার্থী। শাওন কাঁচামাল ব্যাবসায়ী। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর পক্রিয়াধীন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন জানান, রাত সারে ১২টায় তিনজনের লাশ উদ্ধার  করা হয়। আর কোন নিখোঁজের খবর না থাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছ। 

খুঁজুন