নারায়ণগঞ্জে রূপগঞ্জে
বয়লার বিস্ফোরণে মো. নিয়ন (২০) নামে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে
রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা স্টিল মিলে নিহতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
শুক্রবার
(৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি
নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক
সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি
বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের এখানে
এসেছিল। আজ সকালে নিয়ন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ
হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় দগ্ধ ইলিয়াস আলী। তার শরীরের ৯৮
শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহত নিয়নের
বাড়ি রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায়। নিহত চার শ্রমিক হলেন-
শঙ্কর (৪০), মো. ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)।
বৃহস্পতিবার
বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়। তাদের শেখ
হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪
নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে মো. নিয়ন (২০) নামে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা স্টিল মিলে নিহতের সংখ্যা দাঁড়াল ৪ জনে।শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের এখানে এসেছিল। আজ সকালে নিয়ন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় দগ্ধ ইলিয়াস আলী। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন
পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।তিনি আরও বলেন, নিহত নিয়নের বাড়ি রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায়। নিহত চার শ্রমিক হলেন- শঙ্কর (৪০), মো. ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত