পুলিশের এক নারী পরিদর্শকের ধর্ষণ মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেন।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সোমবার ( ৭ মার্চ) এ জামিন মঞ্জুর করেন।
পিপি আফরোজা জানান, পুলিশের নারী পরিদর্শককে ধর্ষণের অভিযোগে করা মামলায় এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আজ মোক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
ভুক্তভোগী নারী ও মামলার বাদী আজ আদালতে হাজির ছিলেন।
উভয় পক্ষ আদালতকে লিখিতভাবে জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর তারা (বাদী-বিবাদী) আপস করে বিয়ে করেছেন। আসামির জামিনে আপত্তি নেই বলে জানান বাদী। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মোক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন।
আদালতে আসামির পক্ষে আইনজীবী ছিলেন কাজী আমজাদ হোসেন। বাদীপক্ষে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন খান।
উল্লেখ্য,পুলিশের ওই নারী পরিদর্শক ধর্ষণের অভিযোগে এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে গত বছরের ১৩ আগস্ট ঢাকার আদালতে মামলা করেন। পরে আদালত ওই নারীর আবেদন এজাহার হিসেবে নেওয়ার জন্য রাজধানীর উত্তরা পূর্ব মডেল থানায় মামলাটি রেকর্ড হয়।
নারী পরিদর্শককে বিয়ে, জামিন পেলেন এসপি
নারী পরিদর্শককে বিয়ে, জামিন পেলেন এসপি
পুলিশের এক নারী পরিদর্শকের ধর্ষণ মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেন।ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সোমবার ( ৭ মার্চ) এ জামিন মঞ্জুর করেন।পিপি আফরোজা জানান, পুলিশের নারী পরিদর্শককে ধর্ষণের অভিযোগে করা মামলায় এসপি মোক্তার হোসেনের
বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আজ মোক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।ভুক্তভোগী নারী ও মামলার বাদী আজ আদালতে হাজির ছিলেন।উভয় পক্ষ আদালতকে লিখিতভাবে জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর তারা (বাদী-বিবাদী) আপস করে বিয়ে করেছেন। আসামির জামিনে আপত্তি নেই বলে জানান বাদী। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মোক্তার
হোসেনের জামিন মঞ্জুর করেন।আদালতে আসামির পক্ষে আইনজীবী ছিলেন কাজী আমজাদ হোসেন। বাদীপক্ষে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন খান।উল্লেখ্য,পুলিশের ওই নারী পরিদর্শক ধর্ষণের অভিযোগে এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে গত বছরের ১৩ আগস্ট ঢাকার আদালতে মামলা করেন। পরে আদালত ওই নারীর আবেদন এজাহার হিসেবে নেওয়ার জন্য রাজধানীর উত্তরা পূর্ব মডেল থানায় মামলাটি রেকর্ড হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত