দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি বরং বেড়েছে বলে মনে করছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ। এই জায়গা থেকে বেড়িয়ে আসতে হবে। সুরক্ষিত রাখতে হবে সর্বস্তরের নারী ও শিশুকে।
সোমবার (২৪ নভেম্বর) ১৬ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনও স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার খবর মন্ত্রণালয়ে পৌঁছানো এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাজনৈতিক শাসকরা রাজনৈতিক স্বার্থে নারীদের ব্যবহার করে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ওয়াজে নারীদের খারাপভাবে উপস্থাপন করা হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নারী নির্যাতন দূর করতে সারা দেশের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ স্থাপন করবো। পাশাপাশি এ ধরনের কর্মসূচি চলমান রাখতে হবে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।
নারীর প্রতি সহিংসতা বেড়েছে
নারীর প্রতি সহিংসতা বেড়েছে
দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি বরং বেড়েছে বলে মনে করছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ। এই জায়গা থেকে বেড়িয়ে আসতে হবে। সুরক্ষিত রাখতে হবে সর্বস্তরের নারী ও শিশুকে।সোমবার (২৪ নভেম্বর) ১৬ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি
এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনও স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার খবর মন্ত্রণালয়ে পৌঁছানো এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।রাজনৈতিক শাসকরা রাজনৈতিক স্বার্থে নারীদের ব্যবহার করে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ওয়াজে নারীদের খারাপভাবে উপস্থাপন করা হয়।আন্তর্জাতিক নারী
নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নারী নির্যাতন দূর করতে সারা দেশের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ স্থাপন করবো। পাশাপাশি এ ধরনের কর্মসূচি চলমান রাখতে হবে।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত