অমর ডি কস্তা ,নাটোর প্রতিনিধি: নাটোরের
বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুুর হিজলী
পাবনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,
ভোরের দিকে ফিরোজার শয়নকক্ষে আগুন লাগে। আগুন দেখে তাকে ডাকলেও ঘুম ভাঙাতে
পারেননি। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে
কক্ষের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে ফায়ার সার্ভিসের
কর্মীরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে দগ্ধ ও মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার
করেন।
বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স এর লিডার নুরুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের
ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে, শীতের জন্য তাপানোর আগুন থেকে এ আগুনের উৎপত্তি হয়।
নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
অমর ডি কস্তা ,নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুুর হিজলী পাবনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরের দিকে ফিরোজার শয়নকক্ষে আগুন লাগে।
আগুন দেখে তাকে ডাকলেও ঘুম ভাঙাতে পারেননি। পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কক্ষের ভেতরে থাকা ফিরোজাকে উদ্ধার করতে পারেননি তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে দগ্ধ ও মৃত অবস্থায় ফিরোজাকে উদ্ধার
করেন। বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার নুরুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতের জন্য তাপানোর আগুন থেকে এ আগুনের উৎপত্তি হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত