নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা :
দিনাজপুরের নবাবগঞ্জে চোরাই মটর রসাইকেল উদ্ধার সহ ঘটনায় জড়িত আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার দড়িতাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৬), ছোট ছত্রগাছা গ্রামে মৃত শফিকুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম(২০), বড় দাউদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে রাজা মিয়া(৪৫), নিচপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আব্দুল্লা আল মামুন মিঠু (৫৬)। বুধবার ভোরে তাদের নিজ বাড়ী থেকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার ভোরে পুলিশ তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করে।
পুলিশ জানায়- গত মঙ্গলবার বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে থেকে ইবনে মাসুদ নামক এক ঔষুধ কোম্পানীর প্রতিনিধির বাজাজ কোম্পানীর ডিসকভার মডেলের একটি মোটর সাইকেল চুরি হয়। ঘটনার কিছু পরেই তিনি নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি মুলে থানার এসআই বিভূতি ভূষণ ব্রতী রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরদের সনাক্ত করেন এবং তাদের বাড়ী থেকে আটক করেন। এ সময় সৌরভ আলীর বসতবাড়ী থেকে চুরি হওয়া ঐ মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন- আটকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য । বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এ চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নবাবগঞ্জে চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক
নবাবগঞ্জে চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক
নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা :দিনাজপুরের নবাবগঞ্জে চোরাই মটর রসাইকেল উদ্ধার সহ ঘটনায় জড়িত আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার দড়িতাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৬), ছোট ছত্রগাছা গ্রামে মৃত শফিকুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম(২০), বড় দাউদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে রাজা মিয়া(৪৫), নিচপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আব্দুল্লা আল মামুন মিঠু (৫৬)। বুধবার
ভোরে তাদের নিজ বাড়ী থেকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার ভোরে পুলিশ তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করে। পুলিশ জানায়- গত মঙ্গলবার বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে থেকে ইবনে মাসুদ নামক এক ঔষুধ কোম্পানীর প্রতিনিধির বাজাজ কোম্পানীর ডিসকভার মডেলের একটি মোটর সাইকেল চুরি হয়। ঘটনার কিছু পরেই তিনি নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি মুলে থানার এসআই বিভূতি ভূষণ ব্রতী
রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরদের সনাক্ত করেন এবং তাদের বাড়ী থেকে আটক করেন। এ সময় সৌরভ আলীর বসতবাড়ী থেকে চুরি হওয়া ঐ মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন- আটকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য । বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এ চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত