রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় নবম-দশম শ্রেণির তিনটি বইয়ে ভুল চিহ্নিত

নবম-দশম শ্রেণির তিনটি বইয়ে ভুল চিহ্নিত

নতুন শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির তিনটি বিষয়ের বইয়ে ভুল চিহ্নিত করে সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি। পাঠ্যপুস্তকের ভুল নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এই সংশোধনী দেয়া হলো।

নবম ও দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পৌরনীতি ও নাগরিকতা এই তিন বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় মোট নয়টি ভুল মিলেছে।সেসব ভুল চিহ্নিত করে, নতুন করে সংশোধনী দেয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে, এই তথ্য জানিয়েছে এনসিটিবি। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইটিতে মোট চারটি ভুল চিহ্নিত করা হয়েছে। আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে তিনটি ভুল পাওয়া গেছে ।এছাড়া পৌরনীতি ও নাগরিকতা বইয়ে ভুল পাওয়া গেছে দুটি।

খুঁজুন