বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ স্বেচ্ছায় ডেমরা সুলতানা কামাল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব। র্যাবের দাবি, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ফুটপ্রিন্টসহ অন্যান্য সব আলামত বিবেচনায় নিয়ে তদন্তে এমনটিই বেরিয়ে এসেছে।
বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে মঈন জানান, মামালার প্রেক্ষিতে তদন্তকারী সংস্থা ছাড়াও র্যাব এ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। আমরা ফারদিনের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলি। এ ঘটনা দেশজুড়ে বেশ আলোচিত হয়। আমরা বিভিন্ন তথ্য-প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি, তথ্য উপাত্ত বিশ্লেষণ করি।
এদিকে ফারদিনকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
তিনি বলেন, ফারদিনের মরদেহ উদ্ধারের পর দায়ের করা মামলায় তদন্ত চলছে। ফারদিনের মৃত্যু সংক্রান্ত অন্য কোনো সূত্র/আলামত পাওয়া গেলে, তবে তা বিবেচনায় নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিয়েছিলেন ফারদিন। তিনি একাই গিয়েছিলেন সেখানে।
নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ফারদিন : র্যাব
নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ফারদিন : র্যাব
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ স্বেচ্ছায় ডেমরা সুলতানা কামাল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব। র্যাবের দাবি, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ফুটপ্রিন্টসহ অন্যান্য সব আলামত বিবেচনায় নিয়ে তদন্তে এমনটিই বেরিয়ে এসেছে।বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব
সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।সংবাদ সম্মেলনে মঈন জানান, মামালার প্রেক্ষিতে তদন্তকারী সংস্থা ছাড়াও র্যাব এ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। আমরা ফারদিনের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলি। এ ঘটনা দেশজুড়ে বেশ আলোচিত হয়। আমরা বিভিন্ন তথ্য-প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি, তথ্য উপাত্ত বিশ্লেষণ করি।এদিকে ফারদিনকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন
বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।তিনি বলেন, ফারদিনের মরদেহ উদ্ধারের পর দায়ের করা মামলায় তদন্ত চলছে। ফারদিনের মৃত্যু সংক্রান্ত অন্য কোনো সূত্র/আলামত পাওয়া গেলে, তবে তা বিবেচনায় নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিয়েছিলেন ফারদিন। তিনি একাই গিয়েছিলেন সেখানে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত