শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা নেপালে উত্তপ্ত পরিস্থিতি, ‘হোটেলবন্দি’ বাংলাদেশ দল

নেপালে উত্তপ্ত পরিস্থিতি, ‘হোটেলবন্দি’ বাংলাদেশ দল

নতুন করে তীব্র হয়ে উঠেছে নেপালে সরকারবিরোধী আন্দোলন। রাজনৈতিক অস্থিরতার কারণে রাজধানী কাঠমান্ডুন কূটনৈতিক অঞ্চলগুলোতে জারি করা হয়েছে কারফিউ। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে অচলাবস্থা, যার প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওপরও। অনুশীলনের জন্য হোটেল থেকে বের হতে পারছে না জামাল ভূঁইয়ারা।

 মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বিকেল ৩টায় স্টেডিয়ামে গিয়ে অনুশীলনের কথা ছিল দলের। তবে তা আর সম্ভব হয়নি।

দুপুর ১২টায় হোটেলেই অনুষ্ঠিত হয় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন। এরপর দলের প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও তা বাধাগ্রস্ত হয় রাজনৈতিক পরিস্থিতির কারণে।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, তিনটায় অনুশীলনের নির্ধারিত সময় ছিল। সোয়া দুইটায় হোটেলের লবিতে এসে জানতে পারি এখন বের হওয়া যাবে না। স্টেডিয়ামের আশপাশে শিক্ষার্থীরা অবরোধ করেছে। অনুশীলনের পরবর্তী আপডেট দ্রুতই জানানো হবে।

উল্লেখ্য, নেপালে কয়েক দিন ধরেই রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অবরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

খুঁজুন