মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজার সংলগ্ন একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল এলাকার মৃত মো. আব্দুল রশীদের ছেলে কামরুল ইসলাম বাবুলের নির্মাণাধীন সেমিপাকা বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ অগ্নিকাণ্ডে ৪টি রুমের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কামরুল ইসলামের ভাষ্যমতে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন সচেতন থাকায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,বিকেলে হঠাৎ ঘরের উপরে ধোঁয়া দেখতে পায় বাবুলের ভাইয়ের স্ত্রী শাহানারা আক্তার। পরে সে চিৎকার করলে ঘরের ভিতর থেকে বাবুলের স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়। তাদের চিৎকারে আশে-পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি
নেত্রকোণার দুর্গাপুরে বসতবাড়িতে আগুন
নেত্রকোণার দুর্গাপুরে বসতবাড়িতে আগুন
মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজার সংলগ্ন একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল এলাকার মৃত মো. আব্দুল রশীদের ছেলে কামরুল ইসলাম বাবুলের নির্মাণাধীন সেমিপাকা বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ অগ্নিকাণ্ডে ৪টি রুমের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
কামরুল ইসলামের ভাষ্যমতে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন সচেতন থাকায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,বিকেলে হঠাৎ ঘরের উপরে ধোঁয়া দেখতে পায় বাবুলের ভাইয়ের স্ত্রী শাহানারা আক্তার। পরে সে চিৎকার করলে ঘরের ভিতর
থেকে বাবুলের স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়। তাদের চিৎকারে আশে-পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত