নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১৭০ বস্তা(৮ হাজার ৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় চোরাকারবারের সাথে জড়িত দুজনকে আটকসহ চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি পিকআপ ও একটি লড়ি গাড়ী জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে আটককৃতদের জেলা আদালতে সোর্পদ করেছে পুলিশ। এরআগে একই দিন ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর তিন রাস্তা মোড় এলাকা থেকে এসব চিনি জব্দসহ মো. মোস্তফা মিয়া(৩৮) ও মো. রায়হান মিয়া(২৯) নামের দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মো. মোস্তফা মিয়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের মৃত রওশন আলীর ছেলে ও মো. রায়হান মিয়া একই উপজেলার লেংগুরা ইউনিয়নের কেবলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ।
পুলিশের সূত্রমতে জানা যায়, কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ৫০ কেজির ওজনে একটি পিকআপে ৭০ বস্তা ও একটি লড়িতে ১০০ বস্তাসহ মোট ১৭০ বস্তা চিনি জব্দসহ এবং দুজনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য আট লাখ ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নাম উল্লেখসহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুজনকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। অপর আরেক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নেত্রকোনায় ১৭০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
নেত্রকোনায় ১৭০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১৭০ বস্তা(৮ হাজার ৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় চোরাকারবারের সাথে জড়িত দুজনকে আটকসহ চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি পিকআপ ও একটি লড়ি গাড়ী জব্দ করে পুলিশ।মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে আটককৃতদের জেলা আদালতে সোর্পদ করেছে পুলিশ। এরআগে একই দিন ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর তিন রাস্তা মোড় এলাকা থেকে এসব চিনি জব্দসহ মো. মোস্তফা
মিয়া(৩৮) ও মো. রায়হান মিয়া(২৯) নামের দুইজনকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন- মো. মোস্তফা মিয়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের মৃত রওশন আলীর ছেলে ও মো. রায়হান মিয়া একই উপজেলার লেংগুরা ইউনিয়নের কেবলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ।পুলিশের সূত্রমতে জানা যায়, কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ৫০ কেজির ওজনে একটি পিকআপে ৭০ বস্তা ও একটি লড়িতে ১০০ বস্তাসহ
মোট ১৭০ বস্তা চিনি জব্দসহ এবং দুজনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য আট লাখ ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ।এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নাম উল্লেখসহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুজনকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। অপর আরেক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত