মির্জা হৃদয় সাগর, জেলা প্রতিনিধি নেত্রকোনা :
দেশের বেশ কয়েকটি জেলাসহ নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার দুপুরে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরকে চাবি হস্তান্তরের অনুমতি প্রদান করেছেন।
এ উপলক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডি এলজি) জিয়া আহমেদ সুমন, সদর পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অনুমতির পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর অনুষ্ঠিত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।
যদিও বীর নিবাসের চাবি হস্তান্তরের সময়সূচি দেওয়া হয়েছিল সকাল ১০ টায় কিন্তু প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজের ব্যস্ততার জন্য অনুষ্ঠান সকাল গড়িয়ে দুপুর হয়। সকাল থেকেই নেত্রকোনা সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা সহ উপস্থিত সকলেই দুপুর পর্যন্ত অপেক্ষা করে।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের একজন বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রী আমাদের জন্য বীর নিবাস করে দিয়েন। বীর নিবাস নামটার মাধ্যমেই আত্মতৃপ্তি পাওয়া যায়। কখন স্বপ্নেও ভাবতে পারিনি আমার একটি এত সুন্দর টাইলস করা ঘর হবে। আমার ঘরটি আমি পেয়েছি, আমরা ঘরটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আমর ছেলে ঘরটি সুন্দর করে গুছিয়ে রাকে, আমি ঘরটিতে গিয়ে শান্তি পাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, বীর নিবাসের কাজ চলমান রয়েছে। আজকে আমরা আনুষ্ঠানিক ভাবে ১২ জনের হাতে বীর নিবাসের চাবি তুলে দিচ্ছি। বীর নিবাসে কাজ তদারকি করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের কমিটিতে রাকা হয়েছে। তারা নিজেরা তাদের নিজের ঘর তদারকি করছেন। আর বীর নিবাসে ঘর গুলো এত সুন্দর হয়ে যে, আমি যখন ঘর গুলো পরিদর্শন করতে গিয়েছি তখন আমার সেখানে থেকে যেতে ইচ্ছে করছে।
নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর
নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর
মির্জা হৃদয় সাগর, জেলা প্রতিনিধি নেত্রকোনা :দেশের বেশ কয়েকটি জেলাসহ নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার দুপুরে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরকে চাবি হস্তান্তরের অনুমতি প্রদান করেছেন। এ উপলক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডি এলজি) জিয়া আহমেদ সুমন, সদর পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অনুমতির পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা
আক্তারের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর অনুষ্ঠিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন। যদিও বীর নিবাসের চাবি হস্তান্তরের সময়সূচি দেওয়া হয়েছিল সকাল ১০ টায় কিন্তু প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজের ব্যস্ততার জন্য অনুষ্ঠান সকাল গড়িয়ে দুপুর হয়। সকাল থেকেই নেত্রকোনা সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা সহ উপস্থিত সকলেই দুপুর পর্যন্ত অপেক্ষা করে।উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের একজন বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রী আমাদের জন্য বীর নিবাস করে দিয়েন। বীর নিবাস নামটার মাধ্যমেই আত্মতৃপ্তি পাওয়া যায়। কখন স্বপ্নেও ভাবতে পারিনি আমার একটি এত সুন্দর টাইলস করা ঘর হবে। আমার ঘরটি আমি
পেয়েছি, আমরা ঘরটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আমর ছেলে ঘরটি সুন্দর করে গুছিয়ে রাকে, আমি ঘরটিতে গিয়ে শান্তি পাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, বীর নিবাসের কাজ চলমান রয়েছে। আজকে আমরা আনুষ্ঠানিক ভাবে ১২ জনের হাতে বীর নিবাসের চাবি তুলে দিচ্ছি। বীর নিবাসে কাজ তদারকি করার জন্য বীর মুক্তিযোদ্ধাদের কমিটিতে রাকা হয়েছে। তারা নিজেরা তাদের নিজের ঘর তদারকি করছেন। আর বীর নিবাসে ঘর গুলো এত সুন্দর হয়ে যে, আমি যখন ঘর গুলো পরিদর্শন করতে গিয়েছি তখন আমার সেখানে থেকে যেতে ইচ্ছে করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত