সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নেত্রকোনায় ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন

নেত্রকোনায় ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা :

নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়েছেন। 

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাম মো. নুরুল আমীন (৪৫) মউ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে বড় ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল ছোট ভাই মজিবুর রহমানের। এই নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার দেন দরবার করে সমাধান করার চেষ্টা করা হলেও কোনো সুরাহা আসেনি। 

ঘটনার দিন অর্থাৎ রবিবার দুপুরে নিজের ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে ছিল বড় ভাই। এই সময় পূর্ব বিরোধের জেরে হঠাৎ করে বড় ভাই নুরুল আমিনের বুকে দেশীয় অস্ত্র (ডেগার) দিয়ে আঘাত করে ছোট ভাই মজিবুর রহমান।

এতে বুকে গুরুতর জখম হলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল আমিনের ছেলে সোহেল মিয়া জানান, গত দুই বছর ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা চলে আসছিল চাচাদের। কয়েকবার দেন-দরবার হলেও তারা তা মানেনি।

তিনি আরো বলেন, ‘আমি খেতের আইল বাঁধতে ছিলাম তখন আব্বা আইলের উপর দাঁড়িয়ে রইছিল। এইসময় আব্বার ছোট ভাই মজিবুর ডেগার দিয়ে আব্বার বুকে ফার মারে আর আব্বার ভাগ্নে ও আমার চাচাতো ভাই তারাও তখন আব্বারে বাইরাইছে। আমি আমার আব্বার খুনের বিচার চাই।’

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে 

খুঁজুন