পূর্ববিরোধের জেরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ৩০ আগস্ট রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
সর্বশেষ এ ঘটনায় সকালে ময়মনসিংহ মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
ওসি জানান, রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন। এ ঘটনা ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। এসময় ৬ জন আহত হন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রোববার ভোরে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
পূর্ববিরোধের জেরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ৩০ আগস্ট রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা
যায়নি।সর্বশেষ এ ঘটনায় সকালে ময়মনসিংহ মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।ওসি জানান, রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন। এ
ঘটনা ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। এসময় ৬ জন আহত হন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রোববার ভোরে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত