নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। তিন প্রার্থীর সমর্থকদের ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়াও দেয়ালে সাঁটানো পোস্টার অপসারণ করা হয়।
আজ শনিবার সন্ধ্যা ৬ টায় জেলা শহরের মোক্তারপাড়া মগড়া নদীর ব্রিজ থেকে নাগড়া জেলা পরিষদ পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ব্যাপি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালতে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার।
এসময় নাগড়া এলাকায় আনারস প্রতীকের এক সমর্থক মো. ওয়াফিজ ও মো. সমেদ মিয়া পোস্টার অপসারণে বাধা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সাথে থাকা পুলিশ সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। পরবর্তীতে মো. ওয়াফিজকে আচরণবিধি ভঙ্গের দায়ে সতর্কতা মূলক ১০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে প্রার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়াও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কাপ পিরিচের প্রার্থীর সমর্থক মো. শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা ও হেলিকপ্টার প্রার্থীর সমর্থক মো হায়দার আলীকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উল্লেখ্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নেত্রকোনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে। প্রার্থীদেরকে সতর্ক করা হয়েছে, যাতে দেয়ালে পোস্টার না লাগানো হয়। আচরণ বিধি মেনেই তাদের প্রচার প্রচারণা চালাতে হবে। এছাড়া প্রার্থীদেরকে নির্বাচনী প্রচারণা কেন্দ্রের তালিকা প্রদান করতে বলা হয়েছে
নেত্রকোনায় নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনে মোবাইল কোর্টের জরিমানা
নেত্রকোনায় নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনে মোবাইল কোর্টের জরিমানা
নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। তিন প্রার্থীর সমর্থকদের ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও দেয়ালে সাঁটানো পোস্টার অপসারণ করা হয়। আজ শনিবার সন্ধ্যা ৬ টায় জেলা শহরের মোক্তারপাড়া মগড়া নদীর ব্রিজ থেকে নাগড়া জেলা পরিষদ পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ব্যাপি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।আদালতে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার।এসময় নাগড়া এলাকায় আনারস প্রতীকের এক
সমর্থক মো. ওয়াফিজ ও মো. সমেদ মিয়া পোস্টার অপসারণে বাধা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সাথে থাকা পুলিশ সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। পরবর্তীতে মো. ওয়াফিজকে আচরণবিধি ভঙ্গের দায়ে সতর্কতা মূলক ১০০০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কাপ পিরিচের প্রার্থীর সমর্থক মো. শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা ও হেলিকপ্টার প্রার্থীর সমর্থক মো হায়দার আলীকে ২ হাজার টাকা জরিমানা
আদায় করেন। উল্লেখ্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেত্রকোনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে। প্রার্থীদেরকে সতর্ক করা হয়েছে, যাতে দেয়ালে পোস্টার না লাগানো হয়। আচরণ বিধি মেনেই তাদের প্রচার প্রচারণা চালাতে হবে। এছাড়া প্রার্থীদেরকে নির্বাচনী প্রচারণা কেন্দ্রের তালিকা প্রদান করতে বলা হয়েছে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত