শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা নেত্রকোনায় শিশু পরিবারের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনায় শিশু পরিবারের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি (নেত্রকোনা): 

শিশুদের মানসিক বিকাশ ঘটাতে এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে সরকারি শিশু পরিবার (এতিমখানা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে। 

আজ মঙ্গলবার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি গ্রামে প্রতিষ্ঠিত সরাকারি শিশু পরিবার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে। 

বেলা ১২ টায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মশালে আগুন ধরিয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন। পরে ছয়টি আঙ্গিকে খেলা শেষে দুপুরে আলোচনা সভা করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে উক্ত প্রতিষ্ঠানের শিশুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গায় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। 

একশ জন শিশুর এই প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্নভাবে দক্ষ করে গড়ে তুলতে এবং নিজেদেরেকে এতিম মনে না করাতেই প্রতি বছর অন্যান্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো খেলাধুলাসহ নানা আয়োজন করা হয়ে থাকে। এতে শিশুরাও অনুপ্রাণিত হয়। তারাও নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলে দেশের কাজে লাগানোর কথা ব্যক্ত করে। শারিরীকভাবেও ভালো থাকে মন সুন্দর হয়। 

পুরস্কার বিতরণী উপলেক্ষে সমাজ সেবার সহকারী পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা সমাজসেবার উপ পরিচালক মো. আলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, শিশু পরিবারের তত্বাবধায়ক তারেক হোসেনসহ অনেকই। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

এসময় জেলা প্রশাসক বলেন, সরকার সরকারি শিশু পরিবারের এই সুযোগ করে দেয়ায় আজ নেত্রকোনার এতিম শিশুরা একটি ঠিকানা পেয়েছে। এই ঠিকানা মেয়ে অনাথ শিশুদের জন্যেও প্রয়োজন বলে মনে করেন তিনি। ছেলে শিশুদের মতো মেয়ে শিশুদের এমন একটি পরিবার প্রয়োজন।

যার পরিবার বা বাবা মা থাকবে না সে নিজেকে সমাজে মানুষ হিসেবে এমন একটি পরিবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবে। সেইসাথে লেখাপড়া এবং সকল দিক দিয়ে সাধারণ অন্যদের মতো তারাও প্রতিষ্ঠিতভাবে বেঁচে থাকবে এই সমাজে। 

এই শিশু পরিবারের ছাত্র শাহজাহান জানায়, আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকি। সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বছরের এই সময়ে খেলাধুলা করে থাকি এতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে। আমরা অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি পুরস্কার পেয়ে আমরা আনন্দিত। আমরা চাই প্রতিবছরই এরকম অনুষ্ঠান হোক। 

খুঁজুন