নেত্রকোনা প্রতিনিধি :
সোমবার সকালে জেলা সদরে তেরী এলাকায় বাসকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল আরোহী শাকিল আহমেদ নামের এক যুবক নিহত হন।
বড় ভাইকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে ছোট বাজার এলাকায় বাসকে সাইড দিতে গিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে ঘটনাটি ঘটেছে।
দুপুরে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোনা পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালে মোটরসাইকেল যোগে বাংলা এলাকা থেকে বড় ভাইকে নিয়ে আসেন শাকিল।
ভাইকে বিদায় দিয়ে নিজের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
এসময় ঢাকাগামী বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা খেয়ে পড়ে যান শাকিল।
স্থানীয়রা দ্রুত এসে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার পুলিশ খবর পেয়ে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে দিয়ে দেয়।
মামলার তদন্ত অফিসার এস আই মো. আশরাফুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাকিল আহমেদ সদর উপজেলার বাংলা গ্রামের আবেদ আলীর ছেলে।
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নেত্রকোনা প্রতিনিধি :সোমবার সকালে জেলা সদরে তেরী এলাকায় বাসকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল আরোহী শাকিল আহমেদ নামের এক যুবক নিহত হন। বড় ভাইকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে ছোট বাজার এলাকায় বাসকে সাইড দিতে গিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে ঘটনাটি ঘটেছে।দুপুরে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া
শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোনা পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালে মোটরসাইকেল যোগে বাংলা এলাকা থেকে বড় ভাইকে নিয়ে আসেন শাকিল। ভাইকে বিদায় দিয়ে নিজের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকাগামী বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা
খেয়ে পড়ে যান শাকিল। স্থানীয়রা দ্রুত এসে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নেত্রকোনা মডেল থানার পুলিশ খবর পেয়ে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে দিয়ে দেয়। মামলার তদন্ত অফিসার এস আই মো. আশরাফুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাকিল আহমেদ সদর উপজেলার বাংলা গ্রামের আবেদ আলীর ছেলে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত