নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা শহরের পারলাস্থ আন্ত:জেলা বাস টার্মিনাল এলাকায় ট্রাকের চাপায় রেডক্স কুরিয়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি পাম্পের সামনে ঘটনাটি ঘটে।
এতে নিহত হওয়া কুরিয়ার সার্ভিসের কর্মী মো. আব্দুল্লাহ (১৯) সাইকেল চালিয়ে কুরিয়ার সার্ভিসের নেত্রকোনা কার্যালয়ে যাচ্ছিলেন।
আব্দুল্লাহ জেলার কলমাকান্দা উপজেলার সারাকোনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় আব্দুল্লাহ পারলা অবস্থিত কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টাকের ধাক্কায় সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে যায়।
এরপর স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম পিপিএম জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার পর লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নেত্রকোনায় ট্রাক চাপায় কুরিয়ার কর্মীর মৃত্যু
নেত্রকোনায় ট্রাক চাপায় কুরিয়ার কর্মীর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনা শহরের পারলাস্থ আন্ত:জেলা বাস টার্মিনাল এলাকায় ট্রাকের চাপায় রেডক্স কুরিয়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি পাম্পের সামনে ঘটনাটি ঘটে। এতে নিহত হওয়া কুরিয়ার সার্ভিসের কর্মী মো. আব্দুল্লাহ (১৯) সাইকেল চালিয়ে কুরিয়ার সার্ভিসের নেত্রকোনা কার্যালয়ে
যাচ্ছিলেন। আব্দুল্লাহ জেলার কলমাকান্দা উপজেলার সারাকোনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় আব্দুল্লাহ পারলা অবস্থিত কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টাকের ধাক্কায় সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে যায়। এরপর
স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম পিপিএম জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার পর লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত