জেলা প্রতিনিধি (নেত্রকোনা):
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নেত্রকোনায় ভাষা শহীদ দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়েছে। বরাবরের মতো অমর একুশে ফেব্রুয়ারী লিখাতে লাইটের সুচই চেপে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের সূচনা করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। এসময় প্যানেল মেয়র এবং কাউন্সিলরসহ সকলেই উপস্থিত ছিলেন।
আলোক প্রজ্জ্বলন শেষে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ শ্রদ্ধাঞ্জলি অপর্ন করেন শহীদ বেদিতে।
পরে একে একে জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা ইউনিট, প্রেসক্লাবসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল শ্রেনি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শহরের ছোট বাজার শহীদ মিনার চত্বরের গাছসহ আশপাশ এলাকা করা হয় সুসজ্জিত। গাছে শোভা পায় বর্ণমালা। অভিভাবকরা শিশুসহ সন্তানদের নিয়ে আসেন শহীদ মিনার চত্বরে। এদিকে পুলিশ প্রশাসনের উদ্যোগে নেয়া হয় বাড়তি নিরাপত্তা।
পুলিশ সদস্যদের পাশাপাশি, আনসার, বিজিবি সহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলো।
নেত্রকোনায় ভাষা দিবসের প্রথম প্রহর উদযাপন
নেত্রকোনায় ভাষা দিবসের প্রথম প্রহর উদযাপন
জেলা প্রতিনিধি (নেত্রকোনা):কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নেত্রকোনায় ভাষা শহীদ দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়েছে। বরাবরের মতো অমর একুশে ফেব্রুয়ারী লিখাতে লাইটের সুচই চেপে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের সূচনা করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। এসময় প্যানেল মেয়র এবং কাউন্সিলরসহ সকলেই উপস্থিত ছিলেন।আলোক প্রজ্জ্বলন শেষে
সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ শ্রদ্ধাঞ্জলি অপর্ন করেন শহীদ বেদিতে। পরে একে একে জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা ইউনিট, প্রেসক্লাবসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল শ্রেনি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শহরের
ছোট বাজার শহীদ মিনার চত্বরের গাছসহ আশপাশ এলাকা করা হয় সুসজ্জিত। গাছে শোভা পায় বর্ণমালা। অভিভাবকরা শিশুসহ সন্তানদের নিয়ে আসেন শহীদ মিনার চত্বরে। এদিকে পুলিশ প্রশাসনের উদ্যোগে নেয়া হয় বাড়তি নিরাপত্তা। পুলিশ সদস্যদের পাশাপাশি, আনসার, বিজিবি সহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত