নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় স্টেশন এলাকাতেই ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
মোহনগঞ্জ স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, বিকাল চারটার দিকে বেসরকারি মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশন ছাড়ার পর প্লাটফর্মের বিপরীত দিক থেকে এক ব্যক্তি উঠার চেষ্টা করে।
স্থানীয় সংবাদকর্মী কামরুল ইসলাম রতন জানান, মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশ্য ছাড়ে। এসময় ওই যুবক উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কোথা থেকে এসেছে কোথায় যাচ্ছিল নাম ঠিকানা কিছুই জানা যায়নি। ওই ব্যক্তিকে কেউ চিনতেও পারছেনা।
নেত্রকোনায় মোহনগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
নেত্রকোনায় মোহনগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে।সোমবার বিকেল চারটার দিকে মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় স্টেশন এলাকাতেই ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত
করেছেন। তিনি বলেন, ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।মোহনগঞ্জ স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, বিকাল চারটার দিকে বেসরকারি মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশন ছাড়ার পর প্লাটফর্মের বিপরীত দিক থেকে এক ব্যক্তি উঠার চেষ্টা করে।স্থানীয় সংবাদকর্মী কামরুল ইসলাম রতন
জানান, মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশ্য ছাড়ে। এসময় ওই যুবক উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কোথা থেকে এসেছে কোথায় যাচ্ছিল নাম ঠিকানা কিছুই জানা যায়নি। ওই ব্যক্তিকে কেউ চিনতেও পারছেনা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত