সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নেত্রকোনায় ট্রাক চাপা স্কুল শিক্ষার্থী নিহত

নেত্রকোনায় ট্রাক চাপা স্কুল শিক্ষার্থী নিহত

নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ


নেত্রকোনায় ট্রাক চাপায় সারা মনি (৮) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নেত্রকোনা- পূর্বধলা সড়কের সদর উপজেলার মাধবপুরে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত সারা মনি রৌহা ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে ও মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীর কয়েকজন শিক্ষার্থীর সাথে মসজিদেরআরবী পড়া শেষে বাড়ীতে ফেরছিলেন সারা মনি। এই সময় সড়ক পারাপার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে মারাত্মক আহত হয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাক চালক ও হেলপারকে আটক করে। স্থানীয়রা সারা মনিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আগমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালক ও হেলপারে বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খুঁজুন