নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার মদনে ফজল হক (৩৮) নামে এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়েছে। শনিবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জাওলা বাজারের পাশের হাওরের বনের ছাইয়ের স্তুপ থেকে মৃত্যু ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। ফজল হক উপজেলার জাওলা গ্রামের দারগ আলীর ছেলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ফজল হক জাওলা বাজারের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে বাজারে চা খেতে যান। রাতে বাড়িতে না ফেরায় সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।অনেক খোঁজাখঁজির পরও কোথাও সন্ধান পায়নি পরিবারের লোকজন।
বিকালে জাওলা গ্রামের টিটু মিয়া ধানক্ষেত থেকে খের বন আনতে গিয়ে দেখেন। তার বন কে বা কারা পুড়িয়ে ফেলেছে। এমতঅবস্থায় তিনি ছাইয়ের স্তুপের মধ্যে একটি মানুষের হাত দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ফজলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, জাওলা বাজারের পাশের হাওরে ছাইয়ের স্তুপে ফজল হক নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে আছি সুরতহালের রিপোর্ট তৈরির কাজ চলছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনায় যুবককে কুপিয়ে হত্যা পর আগুনে পুড়েছে
নেত্রকোনায় যুবককে কুপিয়ে হত্যা পর আগুনে পুড়েছে
নেত্রকোণা প্রতিনিধি :নেত্রকোণার মদনে ফজল হক (৩৮) নামে এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়েছে। শনিবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জাওলা বাজারের পাশের হাওরের বনের ছাইয়ের স্তুপ থেকে মৃত্যু ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। ফজল হক উপজেলার জাওলা গ্রামের দারগ আলীর ছেলে।স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ফজল হক জাওলা বাজারের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের
খাবার খেয়ে বাজারে চা খেতে যান। রাতে বাড়িতে না ফেরায় সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।অনেক খোঁজাখঁজির পরও কোথাও সন্ধান পায়নি পরিবারের লোকজন। বিকালে জাওলা গ্রামের টিটু মিয়া ধানক্ষেত থেকে খের বন আনতে গিয়ে দেখেন। তার বন কে বা কারা পুড়িয়ে ফেলেছে। এমতঅবস্থায় তিনি ছাইয়ের স্তুপের মধ্যে একটি মানুষের হাত দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ফজলের লাশ দেখতে পেয়ে
পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, জাওলা বাজারের পাশের হাওরে ছাইয়ের স্তুপে ফজল হক নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে আছি সুরতহালের রিপোর্ট তৈরির কাজ চলছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত