শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর নগর পরিবহনে বাস নামছে ৫০টি

নগর পরিবহনে বাস নামছে ৫০টি

মইনুল ইসলাম মিতুল : ঘাটারচর-ডেমরা রুটে ঢাকা নগর পরিবহনের নামে নামবে নতুন ৫০টি বাস। রাজধানীতে গণপরিবহনে যাত্রী সেবার মান বাড়াতে বাস রুট রেশনালাইজেশনের কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ বাস নামানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা আনার লক্ষ্যে গঠিত এই কমিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর থেকে ঘাটারচর-ডেমরা রুটে চলাচল করবে নতুন বাসগুলো। এছাড়াও যাত্রীদের বসা ও টিকিট সংগ্রহ করার জন্য সোবাহানবাগ ও মৎস্য ভবন বিভিন্ন এলাকায় নতুন যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আহ্বায়ক করে ২০১৮ সালের  ৯ সেপ্টেম্বর ১০ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগরীতে যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের জন্য এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয় কমিটি গঠন করা হয়। এ কমিটি ঢাকা শহরের ৯টি গুচ্ছের আওতায় বাস রুটকে ৪২ রুটে বিভক্ত করে।

এ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ ডিসেম্বর ২১ নম্বর রুটের ঘাটারচর-মোহাম্মদপুর-জিগাতলা-প্রেসক্লাব-মতিঝিল-যাত্রাবাড়ী-কাঁচপুর নমুনা যাত্রাপথে ঢাকা নগর পরিবহন এর নামে বিআরটিসির ৩০টি দ্বিতল বাস চলাচল করছে।

পরবর্তীতে, ২২ নম্বর রুটে ৫০টি বাস, ২৩ নম্বর রুটে ১০০টি বাস এবং ২৬ নম্বর রুটে বিআরটিসির ৫০টি বাস চলাচল করবে বলে বাস রুট রেশনালাইজেশন কমিটি সিদ্ধান্ত নেয়। এ উদ্দেশ্যে প্রায় ৭০টি বাস স্টপেজ তৈরি করা হয়েছে। চারটি বাস ডিপো-টার্মিনাল ও একটি লে-ওভার টার্মিনাল নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

খুঁজুন