ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কার্টুন (প্রায় ১২শ’ কেজি) নকল সার ‘গ্রোজিংক প্লাস’ জব্দ করে ধ্বংস করা হয়েছে। ৩০ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার পুরাপাড়া বাজার সড়কে নসিমন বোঝাই নকল সারসহ একজন চালককে আটক করা হয়। পরে জব্দকৃত নকল সার জনসম্মুখে ধ্বংস করা হয় এবং নসিমন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নকল সার বহনকারী চালক শহিদুল জানান, “বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজার থেকে ডিলার জামিলের নির্দেশে সারগুলো পুরাপাড়া বাজারে আনছিলাম। সার নকল কিনা জানতাম না।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুরাপাড়া বাজারে নকল সার সরবরাহের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে অভিযান চালাই। অভিযানকালে ১২শ’ কেজি নকল গ্রোজিংক প্লাস সার জব্দ ও ধ্বংস করা হয় এবং চালককে জরিমানা করা হয়।”
তিনি আরও জানান, বাজারে সিনজেন্টা কোম্পানির ‘গ্রোজিন’ সার-এর হুবহু নকল প্যাকেট ‘গ্রোজিংক’ নামে বিক্রি করা হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কোনো অবস্থাতেই নকল সার বিক্রি করতে দেওয়া হবে না।”
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে নকল সার প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নগরকান্দায় নকল গ্রোজিংক প্লাস সার জব্দ
নগরকান্দায় নকল গ্রোজিংক প্লাস সার জব্দ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কার্টুন (প্রায় ১২শ’ কেজি) নকল সার ‘গ্রোজিংক প্লাস’ জব্দ করে ধ্বংস করা হয়েছে। ৩০ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে উপজেলার পুরাপাড়া বাজার সড়কে নসিমন বোঝাই নকল সারসহ একজন চালককে আটক করা হয়। পরে জব্দকৃত নকল সার জনসম্মুখে ধ্বংস করা হয় এবং নসিমন চালককে ৫
হাজার টাকা জরিমানা করা হয়।নকল সার বহনকারী চালক শহিদুল জানান, “বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজার থেকে ডিলার জামিলের নির্দেশে সারগুলো পুরাপাড়া বাজারে আনছিলাম। সার নকল কিনা জানতাম না।”এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুরাপাড়া বাজারে নকল সার সরবরাহের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে অভিযান চালাই। অভিযানকালে ১২শ’ কেজি নকল গ্রোজিংক প্লাস সার জব্দ ও ধ্বংস করা
হয় এবং চালককে জরিমানা করা হয়।”তিনি আরও জানান, বাজারে সিনজেন্টা কোম্পানির ‘গ্রোজিন’ সার-এর হুবহু নকল প্যাকেট ‘গ্রোজিংক’ নামে বিক্রি করা হচ্ছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কোনো অবস্থাতেই নকল সার বিক্রি করতে দেওয়া হবে না।”স্থানীয় কৃষকরা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে নকল সার প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত