শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নিখোঁজের কিছু পরেই লাশ মিললো দুই ভাইয়ের

নিখোঁজের কিছু পরেই লাশ মিললো দুই ভাইয়ের

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ

নিখোঁজের পর থেকে সময় মাত্র ঘন্টা দেড়েক। খুঁজে নিজ বাড়ির পুকুরের পানি থেকে তুলে আনা হলো আপন দুই ভাই সাইমুন (৭) ও তামিম (৫)কে। দ্রুত নেয়া হলো উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।  দায়িত্বরত চিকিৎসক ঘোষনা দিলেন হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে দু"জনেই। গ্রাম জুড়ে শুরু হয় শোকের মাতম। হাজার হাজার গ্রামবাসী দেখতে আসে উঠানে শুইয়ে রাখা দুই ভাইকে দেখতে। মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনাটি বুধবার (১৩ এপ্রিল ) দুপুরে ঘটে চাঁদপুরের হাজীগঞ্জের ১ নং রাজারগাঁও ইউনিয়নের মাকুন্দসার পাটোয়ারী বাড়িতে। নিহতরা দুই ভাই এ বাড়ির সাইফুল ইসলাম পাটোয়ারীর সন্তান। 

স্থানীয় আলমগীর কবির জানান, সাইমুন আর তামিম দুই ভাই। তারা সবসময় একত্রে খেলাধুৃলা করে, চলাফেরা করে। সারাক্ষন বাড়িতে থাকে।  হঠাৎ করে দুপুরের পর থেকে দুজনেই নিখোঁজ হয় বাড়ি থেকে। খুঁজতে শুরু করে বাড়ির সবাই। প্রায় দেড় ঘন্টা পর নিজেদের বাড়ির পুকুরে ভেসে উঠে সাইমুন আর তামিম। পুকুর থেকে উদ্ধার করে দু"জনকে পাশের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের দেখতে এলাকার হাজার হাজার নারী পুরুষ পাটোয়ারী বাড়িতে ভিড় জমায়।

দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী বলেন সাইফুল ইসলামের দুই সন্তানের মধ্যে দুজনই একত্রে মারা গেলো, যা কষ্টকর আর হৃদয় বিদারক। 

খুঁজুন