মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর (নৌকা) বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর বাসভবনে হামলা, নির্বাচনী প্রচারে বাঁধা ও মাইক ভাংচুর এবং হুমকি-ধামকির অভিযোগ করে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী (মটরসাইকেল প্রতীক) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম মোস্তাফিজুর রহমান।শনিবার (২৯ (অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মোঃ শাহেদুর রহমান (সোহেল আহম্মেদ) দলীয় সন্ত্রাসীদের নিয়ে প্রতিনিয়ত আমার নির্বাচনী প্রচারে বাঁধা দিচ্ছেন, শুক্রবার রাত ৯টার দিকে তার সন্ত্রাসী বাহিনী আমার বাসভবনে হামলা চালিয়েছে,এসময় নির্বাচনী প্রচারে আমি বাহিরে থাকায় আমাকে না পেয়ে আমার বাসভবনে ইট-পাটকেল ছুড়ে ভাংচুর করে এবং বাসায় থাকা স্ত্রী সন্তানসহ স্বজন ও কর্মীদের হুমকি-ধমকি দেয়।তাদের হামলায় আমার ৪জন কর্মী আহত হয়েছে। আমি নির্বাচন থেকে সরে না দাড়ালে আমাকে হত্যার হুমকি দিচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহেদুর রহমান (সোহেল আহম্মেদ)। এছাড়াও আমার প্রচারনা ও নির্বাচন বানচাল করতে তারা নির্বাচনী আচরনবিধি উপেক্ষা করে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মটরসাইকেলে মহড়া দিচ্ছে এবং প্রচারনায় নিয়োজিত আমার কর্মী ও সমর্থকদের মারধর ও খুনের হুমকি দিচ্ছেন। এবিষয়ে প্রশাসনকে একাধিক বার লিখিতভাবে জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের নিকট বাঁধাহীন প্রচারনা, জীবনের নিরাপত্তা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবী করছি।
অভিযোগের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী শাহেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান বিভিন্ন অপকৌশল করছেন। প্রেস কনফারেন্স করে তিনি ভূল তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করছে।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন, যদি কোন প্রার্থী নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২নভেম্বর উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে।
সংবাদ সম্মেলনে পটুয়াখালী ও মির্জাগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর (নৌকা) বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর বাসভবনে হামলা, নির্বাচনী প্রচারে বাঁধা ও মাইক ভাংচুর এবং হুমকি-ধামকির অভিযোগ করে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী (মটরসাইকেল প্রতীক) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম মোস্তাফিজুর রহমান।শনিবার (২৯ (অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মোঃ শাহেদুর রহমান (সোহেল আহম্মেদ) দলীয় সন্ত্রাসীদের নিয়ে প্রতিনিয়ত আমার নির্বাচনী প্রচারে বাঁধা দিচ্ছেন, শুক্রবার রাত ৯টার দিকে তার সন্ত্রাসী বাহিনী আমার বাসভবনে হামলা
চালিয়েছে,এসময় নির্বাচনী প্রচারে আমি বাহিরে থাকায় আমাকে না পেয়ে আমার বাসভবনে ইট-পাটকেল ছুড়ে ভাংচুর করে এবং বাসায় থাকা স্ত্রী সন্তানসহ স্বজন ও কর্মীদের হুমকি-ধমকি দেয়।তাদের হামলায় আমার ৪জন কর্মী আহত হয়েছে। আমি নির্বাচন থেকে সরে না দাড়ালে আমাকে হত্যার হুমকি দিচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহেদুর রহমান (সোহেল আহম্মেদ)। এছাড়াও আমার প্রচারনা ও নির্বাচন বানচাল করতে তারা নির্বাচনী আচরনবিধি উপেক্ষা করে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মটরসাইকেলে মহড়া দিচ্ছে এবং প্রচারনায় নিয়োজিত আমার কর্মী ও সমর্থকদের মারধর ও খুনের হুমকি দিচ্ছেন। এবিষয়ে প্রশাসনকে একাধিক বার লিখিতভাবে জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের নিকট বাঁধাহীন প্রচারনা, জীবনের নিরাপত্তা
এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবী করছি।অভিযোগের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী শাহেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান বিভিন্ন অপকৌশল করছেন। প্রেস কনফারেন্স করে তিনি ভূল তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করছে। মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন, যদি কোন প্রার্থী নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২নভেম্বর উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে পটুয়াখালী ও মির্জাগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত