রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় নির্ধারিত এলাকা অধূমপায়ীদের সুরক্ষা দিতে পারে না

নির্ধারিত এলাকা অধূমপায়ীদের সুরক্ষা দিতে পারে না

অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় ধূমপায়ীদের জন্য নির্ধারিত এলাকা বা ডিএসএ বাতিল জরুরি--বলছে গবেষণা। রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে, প্রজ্ঞা ও ভয়েস নামে দুটি প্রতিষ্ঠানের গবেষণায় পাওয়া তথ্য তুলে ধরা হয়।

গবেষণায় দেখা গেছে, ধূমপানের জন্য নির্ধারিত এলাকা অধূমপায়ীদের সুরক্ষা দিতে পারে না। তাই, এ বিধান চালু রেখে ধূমপানমুক্ত আইন বা নীতির সুফল পাওয়া সম্ভব নয়। এতে আরও বলা হয়েছে, ২০১৩ সালের তামাক নিয়ন্ত্রণ আইনে হোটেল, রেস্তোঁরা এবং ট্রেনে ধূমপানের জন্য নির্ধারিত স্থানের বিধান কার্যকর করায় অধূমপায়ীরা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঢাকা শহরের ১১৮টি আবাসিক হোটেল, ৩৫৫টি রেস্তোঁরা এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৫৩টি ট্রেনের ওপর পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে আসে।  

খুঁজুন