নির্বাচন কমিশনের সঙ্গে
বৈঠককালে আগামীতে বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দিয়েছেন
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রতিনিধিরা।
১০
অক্টোবর বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা
জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, তারা নির্বাচনে কমিশনের ভূমিকা কী, দায়িত্ব কী সেসব
বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের সেসব বিষয় বলেছি। এখন তারা দেশে গিয়ে পরে
সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না সে
বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর বেশি আমার কিছু আপাতত বলার নেই।
বৈঠকে
মূল ফোকাস কী ছিল- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, একটা ফ্রি, ফেয়ার
অ্যান্ড পিচফুল নির্বাচনের কথা বলা হয়েছে। এছাড়া সরকারের সঙ্গে নির্বাচন কমিশন
কীভাবে কো-অর্ডিনেশন করে সেসব বিষয় জানতে চাওয়া হয়েছে।
এর
আগে সোমবার প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার ঢাকায় আসেন
যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা।
নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় মার্কিন প্রতিনিধি দল
নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় মার্কিন প্রতিনিধি দল
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠককালে আগামীতে বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রতিনিধিরা।১০ অক্টোবর বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, তারা নির্বাচনে কমিশনের ভূমিকা কী, দায়িত্ব কী সেসব বিষয়
নিয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের সেসব বিষয় বলেছি। এখন তারা দেশে গিয়ে পরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর বেশি আমার কিছু আপাতত বলার নেই।বৈঠকে মূল ফোকাস কী ছিল- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিচফুল নির্বাচনের কথা বলা
হয়েছে। এছাড়া সরকারের সঙ্গে নির্বাচন কমিশন কীভাবে কো-অর্ডিনেশন করে সেসব বিষয় জানতে চাওয়া হয়েছে।এর আগে সোমবার প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত