রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির ওপর থেকে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আগে মস্কো বলেছিল, মেরামত কাজের জন্য পাইপলাইনটি তিন দিনের জন্য বন্ধ রাখতে হচ্ছে।
সে তিন দিন শেষ হয়ে যাওয়ার পর এখন রাশিয়া বলছে, পাইপলাইনটি আবার খুলতে না পারার দায় পশ্চিমা দেশগুলোর। নিষেধাজ্ঞা তুলে নিলে কিংবা নিষেধাজ্ঞার মাত্রা কমালে কি গ্যাস সরবরাহ আবার শুরু হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অবশ্যই’।
রাশিয়া তার পাইপলাইন চালু না করলে ইউরোপীয় দেশগুলোতে আসন্ন শীতকালে গ্যাসের আকাল দেখা দিতে পারে এমন আশঙ্কায় ইউরোপে গ্যাসের দাম বেড়ে যায়। অক্টোবরে সরবরাহ করার জন্য হল্যান্ডের গ্যাসের দাম সোমবার ৩০% এবং ব্রিটেনের গ্যাসের দাম ৩৫% বেড়ে যায়।
রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিমা দেশগুলো এমন সময় রাশিয়ার ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করে যখন ইউরোপীয় দেশগুলো তাদের জ্বালানি সরবরাহ পাওয়ার জন্য কঠিনভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল।
তবে নিষেধাজ্ঞার শিকার হওয়া সত্ত্বেও মস্কো এতদিন ইউরোপকে গ্যাস সরবরাহ করে যাচ্ছিল। কিন্তু এবার তা পুরোপুরি বন্ধ করে দিল। পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধে গ্যাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে, যদিও মস্কো এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।
সূত্র : পার্সটুডে
নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির ওপর থেকে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আগে মস্কো বলেছিল, মেরামত কাজের জন্য পাইপলাইনটি তিন দিনের জন্য বন্ধ রাখতে হচ্ছে।সে তিন দিন শেষ হয়ে যাওয়ার পর এখন রাশিয়া বলছে, পাইপলাইনটি আবার খুলতে না পারার দায় পশ্চিমা দেশগুলোর। নিষেধাজ্ঞা তুলে নিলে কিংবা নিষেধাজ্ঞার মাত্রা কমালে কি গ্যাস সরবরাহ আবার
শুরু হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অবশ্যই’।রাশিয়া তার পাইপলাইন চালু না করলে ইউরোপীয় দেশগুলোতে আসন্ন শীতকালে গ্যাসের আকাল দেখা দিতে পারে এমন আশঙ্কায় ইউরোপে গ্যাসের দাম বেড়ে যায়। অক্টোবরে সরবরাহ করার জন্য হল্যান্ডের গ্যাসের দাম সোমবার ৩০% এবং ব্রিটেনের গ্যাসের দাম ৩৫% বেড়ে যায়। রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
পশ্চিমা দেশগুলো এমন সময় রাশিয়ার ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করে যখন ইউরোপীয় দেশগুলো তাদের জ্বালানি সরবরাহ পাওয়ার জন্য কঠিনভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল।তবে নিষেধাজ্ঞার শিকার হওয়া সত্ত্বেও মস্কো এতদিন ইউরোপকে গ্যাস সরবরাহ করে যাচ্ছিল। কিন্তু এবার তা পুরোপুরি বন্ধ করে দিল। পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধে গ্যাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে, যদিও মস্কো এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। সূত্র : পার্সটুডে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত