সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক নিষিদ্ধ হচ্ছে ইমরানের দল!

নিষিদ্ধ হচ্ছে ইমরানের দল!

পাকিস্তানে আর্থিক সংকটের সঙ্গে রাজনৈতিক সংকটও চরমে। ক্ষমতার লড়াইয়ে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে বাড়ছে উত্তেজনা। এরমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে নিষিদ্ধের চিন্তা করছে সরকার।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। আগেরদিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, প্রাথমিকভাবে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা একটি বিচারিক প্রক্রিয়া। বিষয়টি নিয়ে আইনি দলের সাথে পরামর্শ করা হবে। মূলত লাহোরে ইমরানের বাসভবন থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধারের দাবির পর একথা বলেন তিনি। এছাড়া, পিটিআইকে জঙ্গি সংগঠন বলেছেন পিএমএলএন-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তাতে একমত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফক। শাহবাজ বলেন, পিটিআই চেয়ারম্যানের গত কয়েকদিনের কর্মকাণ্ড তার ফ্যাসিবাদী এবং জঙ্গি প্রবণতাকে প্রকাশ করেছে।

খুঁজুন