রমজান কেন্দ্রিক পণ্য আমদানিতে ঋণপত্র খোলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর প্রতি আহবান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। এছাড়া ভোগ্যপণ্য আমদানিকারক ৫ প্রতিষ্ঠানের মালিক, দোকান ব্যবসায়ীদের সাথে শিগগিরই করনীয় ঠিক করতে বৈঠকে বসবে এফবিসিসিআই।
রবিবার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে, রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের সার্বিক বাজার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় এমন কথায় জানান তিনি। রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে উদ্যোগ নিতে হবে, প্রতিবছর যে হারে দাম বাড়ে তাতে লজ্জা পেতে হয় বললেন, এফবিসিসিআইয়ের জৈষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এসময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, মিল মালিকরা যে তথ্য দিচ্ছেন, তাতে রোজায় ভোজ্য তেলের কোন ঘাটতি হবে না। একজন আরেকজনকে দোষারোপ না করে সবাই মিলে দাম নিয়ন্ত্রণ রাখতে হবে, বললেন ভোজ্য তেল আমদানিকারকরা। এদিকে সভায় স্বল্পমূল্য চিনি আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চিনি ব্যবসায়ীরা। চিনি উৎপাদনে গ্যাসের প্রয়োজন হয়, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সমস্যা চলছে। গ্যাসের সমস্যার সমাধান হলে মার্কেট স্থিতিশীল হবে বলে জানিয়েছন তারা।
নিত্যপণ্যের বাজার নিয়ে এফবিসিসিআই উদ্যোগ
নিত্যপণ্যের বাজার নিয়ে এফবিসিসিআই উদ্যোগ
রমজান কেন্দ্রিক পণ্য আমদানিতে ঋণপত্র খোলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর প্রতি আহবান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। এছাড়া ভোগ্যপণ্য আমদানিকারক ৫ প্রতিষ্ঠানের মালিক, দোকান ব্যবসায়ীদের সাথে শিগগিরই করনীয় ঠিক করতে বৈঠকে বসবে এফবিসিসিআই। রবিবার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে, রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের সার্বিক বাজার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় এমন কথায়
জানান তিনি। রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে উদ্যোগ নিতে হবে, প্রতিবছর যে হারে দাম বাড়ে তাতে লজ্জা পেতে হয় বললেন, এফবিসিসিআইয়ের জৈষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এসময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, মিল মালিকরা যে তথ্য দিচ্ছেন, তাতে রোজায় ভোজ্য তেলের কোন ঘাটতি হবে না।
একজন আরেকজনকে দোষারোপ না করে সবাই মিলে দাম নিয়ন্ত্রণ রাখতে হবে, বললেন ভোজ্য তেল আমদানিকারকরা। এদিকে সভায় স্বল্পমূল্য চিনি আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চিনি ব্যবসায়ীরা। চিনি উৎপাদনে গ্যাসের প্রয়োজন হয়, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সমস্যা চলছে। গ্যাসের সমস্যার সমাধান হলে মার্কেট স্থিতিশীল হবে বলে জানিয়েছন তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত