শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক নিউ জার্সিতে মুখোমুখি সংঘর্ষে দুই হেলিকপ্টার বিধ্বস্ত

নিউ জার্সিতে মুখোমুখি সংঘর্ষে দুই হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আকাশে উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।২৮ ডিসেম্বর সকালে এই দুর্ঘটনার পর হামোন্টন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, রবিবার বেলা প্রায় ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় হেলিকপ্টার দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটির দিকে আছড়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একটি হেলিকপ্টারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আকাশে মুখোমুখি সংঘর্ষে পড়া হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে কেবল একজন করে পাইলট ছিলেন। সংঘর্ষের পর একজন পাইলট ঘটনাস্থলেই মারা যান, আর অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

খুঁজুন