শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় নিভল সীতাকুণ্ডের আগুন, ধ্বংস ৪০০ কন্টেইনার

নিভল সীতাকুণ্ডের আগুন, ধ্বংস ৪০০ কন্টেইনার

বিপুল ধ্বংসযজ্ঞ আর প্রায় অর্ধশত মানুষের প্রাণ কেড়ে নিয়ে, ৮৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন।

বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফট্যানেন্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোথাও আগুন নেই। আগুন আর জ্বলছে না।

কিছু কন্টেইনার থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা গেলেও সক্রিয় আগুন নেই জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, কন্টেইনারে যে গার্মেন্টস পণ্য আছে, সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

কী পরিমাণ কনটেইনার ডেমেজ হয়ে গেছে, প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, ডিপোটিতে চার হাজার ৪০০ কনটেইনার ছিল। এর মধ্যে প্রাথমিকভাবে বলতে পারি, ৪০০ কনটেইনার ধ্বংস হয়েছে। তবে ফাইনাল রিপোর্ট কোঅরডিনেট সেলের মাধ্যমে জানা যাবে। কাজের গতি বাড়িয়ে দিয়েছি। যাতে দ্রুত ডিপোটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।

গত শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। গত তিন দিন ধরে সেখানে আগুন নেভানো ও উদ্ধারকাজ চালিয়ে আসছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা।

খুঁজুন