শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠে শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠে শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ''নওগাঁ সরকারি কলেজ'' এর স্নাতক চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে ১৮ অক্টোবর শনিবার নওগাঁ শহরের অদূরে শখের পল্লী পিকনিক স্পটে সারাদিন ব্যপি অনুষ্ঠিত হয় বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রোফেসর জনাব মোঃ মোজাফফর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নাসিম আলম সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ 
ও প্রভাষক জনাব মোঁ বাকী বিল্লাহ স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,  নওগাঁ সরকারি কলেজ নওগাঁ।
সারাদিন ব্যপি এই অনুষ্ঠানে প্রথমে প্রধান অতিথির হাতে ফিতা কাটার মধ্য দিয়ে স্যারদের বরন করা হয়, এর পরে পর্যায়ক্রমে শ্রী অলিপ কুমার , তমা  এবং কুলসুম খাতুনের সঞ্চালনায় শিক্ষার্থী আব্দুল মালেকের কোরআন তেলাওয়াত এবং শিক্ষার্থী তমালিকা সরকারের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ মোজাফফর হোসেন স্যার নিজ হাতে বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান পূর্বক তাদের জন্য শুভ কামনা জানান।
অতঃপর অনুষ্ঠানের অন্যান্য ইভেন্ট গুলোর মধ্যে,  ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের স্মৃতিচারণ বক্তব্য, এবং একই সাথে জনাব মোঃ মোজাফফর হোসেন স্যারের জন্মদিনের কেক কাটা হয়।অতঃপর সহকারী অধ্যাপক জনাব নাসিম আলম স্যারের হিন্দি ''কাভি আল বিদা না কেহনা'' গানের মধ্য দিয়ে -আনন্দ অশ্রু মিলনে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খুঁজুন