শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় ১০ জন প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার। মঙ্গলবার ২২ আগস্ট সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ চত্ত্বর মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত সমাবেশে নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
পরে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
মহাদেবপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক এতে সঞ্চালনা করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন আলী ও বদিউজ্জামান বদি, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানি ইসরাইল প্রমুখ।
বিকেলে জেলা প্রশাসক সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস ও মহাদেবপুর থানা পরিদর্শন করেন।
নওগাঁর ১০ জন প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার
নওগাঁর ১০ জন প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় ১০ জন প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার। মঙ্গলবার ২২ আগস্ট সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ চত্ত্বর মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত সমাবেশে নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন। পরে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে
মতবিনিময় করেন। মহাদেবপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক এতে সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন আলী ও বদিউজ্জামান
বদি, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানি ইসরাইল প্রমুখ।বিকেলে জেলা প্রশাসক সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস ও মহাদেবপুর থানা পরিদর্শন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত