শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় ২য়' শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে তাকে আটক করা হয়েছে। আটককৃত হাসান আলী পোরশার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে ভুক্তভোগী ছাত্রী বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। হাসান আলী তার প্রতিবেশি হওয়ায় সেও পুকুরে গোসল করতে যায় এবং পুকুরে ভিকটিমকে একা পেয়ে পুকুর ঘাটেই তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় সেদিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের মামলা দায়ের করলে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। র্যাব-৫, সিপিসি-৩ মামলা রুজুর পর থেকেই আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। পরবর্তীতে আসামী পালিয়ে জামালপুর অবস্থান নিলে র্যাব-১৪, সিপিসি-১ এর সহায়তায় হাসান আলীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে জেলার পোরশা থানায় হস্তান্তর করা হলে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম।
নওগাঁর ২য়' শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক
নওগাঁর ২য়' শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় ২য়' শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে তাকে আটক করা হয়েছে। আটককৃত হাসান আলী পোরশার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ আগস্ট দুপুর সাড়ে ১২
টার দিকে ভুক্তভোগী ছাত্রী বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। হাসান আলী তার প্রতিবেশি হওয়ায় সেও পুকুরে গোসল করতে যায় এবং পুকুরে ভিকটিমকে একা পেয়ে পুকুর ঘাটেই তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় সেদিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের মামলা দায়ের করলে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। র্যাব-৫, সিপিসি-৩ মামলা
রুজুর পর থেকেই আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। পরবর্তীতে আসামী পালিয়ে জামালপুর অবস্থান নিলে র্যাব-১৪, সিপিসি-১ এর সহায়তায় হাসান আলীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে জেলার পোরশা থানায় হস্তান্তর করা হলে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত