শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত নওগাঁর মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফা (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে মান্দা উপজেলার বিন্দুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান। 

গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন ওরফে তোফা মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে ও উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।

জানা যায়, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যার চেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামের এক ব্যক্তি মান্দা থানায় মামলা করেন। ঐ মামলার এজাহারভুক্ত আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফা।

মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

খুঁজুন