সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁর মহাদেবপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুরে শনিবার প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। দিনব্যাপী এ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন, মহাদেবপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। 

মহাদেবপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারির তত্বাবধানে আয়োজিত এ প্রদর্শনী মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল-আমিন এর সঞ্চালনায় অলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, বীর মুক্তিযোদ্ধা মহাশীন আলী, অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও তরুন সমাজ সেবক সাঈদ হাসান তরফদার শাকিল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, প্রাণীসম্পদ খমারী নজরুল ইসলাম প্রমুখ।

এ প্রদর্শনী মেলায় মোট ৩২ টি ষ্টল দেয়া হয়েছে। এর আগে আলোচনা সভার প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক।

খুঁজুন