নওগাঁ জেলা ও বগুড়া জেলার মধ্যে অবস্থিত ঐতিহাসিক রক্তদহ বিল। এ বিলকে ঘিরে নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ গ্রহণ করেছে এক হালিরও বেশি উন্নয়ন পরিকল্পনা। রক্তদহ বিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা করণ, নৌকায় চড়ে সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারিপাশ দিয়ে পরিবেশ ও পাখি বান্ধব গাছ রোপন, বিলের সকল সংযোগ খাল খনন করাসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম রেজা নওগাঁর পার্শ্ববর্তি রক্তদহ বিলের তীরবর্তি বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের সন্তান প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম রেজা। রক্তদহ বিলের সঙ্গে মিলেমিশে বড় হয়েছেন তিনি। তিনি গত এপ্রিল মাসের ১০ তারিখে নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন। খননের মাধ্যমে রক্তদহ বিলের হারিয়ে যাওয়া যৌবনকে পুনরায় ফিরিয়ে এনে বিলকে ঘিরে ইকোপার্ক তৈরির পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন ইতি মধ্যই তিনি পরিকল্পনা গ্রহণের সকল প্রাথমিক কাজ সম্পন্ন করেছেন। এছাড়া পুরো বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষক বান্ধব করে হয়রানী ও ভোগান্তি মুক্ত হিসেবে নতুন বাংলাদেশে নতুন করে বিনির্মাণ করতে চান। নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম রেজা জানান, রক্তদহ বিল শুধু এই অঞ্চলের নয় পুরো বাংলাদেশের সম্পদ। কিন্তু বছরের পর বছর বিলটি খনন না করা, বিলের সংযোগ খালগুলো খনন না করা, বিলের চার-পাশের বাঁধ দিয়ে পরিবেশ ও পাখি বান্ধব গাছ রোপন না করা, কচুরিপানা, বিল ও বিলকে ঘিরে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় ঐতিহ্যবাহী বিলটি বর্তমানে তার যৌবন হারিয়ে ফেলেছে। বর্তমানে বিলে আগের মতো আর মাছ থাকে না। এক সময় এই বিল থেকে মাছ আহরন করে জীবিকা নির্বাহ করেছে শত শত জেলে পরিবার। বিলের সঙ্গে লাগানো আবরার বিলও খনন না করার কারণে সেটিও তার যৌবন হারিয়ে ফেলেছে। এছাড়া বছরের পর বছর রাজনৈতিক যাতাকলে পৃষ্ঠ হয়ে হাজার হাজার হেক্টর জমির রক্তদহ বিলটি বর্তমানে তেমন উপকারে আসছে না। অথচ সময়পযোগী সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে পারলে এই বিলকে ঘিরে এই অঞ্চলটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। বর্তমানে যে সংখ্যক পর্যটক রক্তদহ বিল, পাখি পল্লীর সৌন্দর্য উপভোগ করতে আসছেন তখন বেশি সংখ্যক পর্যটকরা এখানে আসবেন। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো রক্তদহ বিল এলাকাটিও এক আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিতি লাভ করতে সক্ষম হবে। এতে করে পর্যটকদের আগমনে পাল্টে যাবে এই অঞ্চলের দৃশ্যপট। কথায় নয় কাজ বাস্তবায়ন করে তিনি এলাকার সন্তান হিসেবে নওগাঁবাসীর হৃদয়ে স্থান করে নেওয়ার আশাও ব্যক্ত করেন।
মাজহারুল ইসলাম মাসুম
প্রকাশের তারিখ: ২৩ আগস্ট, ২০২৫ | [email protected]
নওগাঁর রক্তদহ বিলকে ঘিরে বিএমডিএ'র নানা পরিকল্পনা
নওগাঁর রক্তদহ বিলকে ঘিরে বিএমডিএ'র নানা পরিকল্পনা
নওগাঁ জেলা ও বগুড়া জেলার মধ্যে অবস্থিত ঐতিহাসিক রক্তদহ বিল। এ বিলকে ঘিরে নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ গ্রহণ করেছে এক হালিরও বেশি উন্নয়ন পরিকল্পনা। রক্তদহ বিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা করণ, নৌকায় চড়ে সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারিপাশ দিয়ে পরিবেশ ও পাখি বান্ধব গাছ রোপন, বিলের সকল সংযোগ খাল খনন করাসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম রেজা নওগাঁর পার্শ্ববর্তি রক্তদহ বিলের তীরবর্তি বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের সন্তান প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম রেজা। রক্তদহ বিলের সঙ্গে মিলেমিশে বড় হয়েছেন তিনি। তিনি গত এপ্রিল মাসের ১০ তারিখে নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন। খননের মাধ্যমে রক্তদহ বিলের হারিয়ে যাওয়া যৌবনকে পুনরায় ফিরিয়ে এনে বিলকে ঘিরে
ইকোপার্ক তৈরির পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন ইতি মধ্যই তিনি পরিকল্পনা গ্রহণের সকল প্রাথমিক কাজ সম্পন্ন করেছেন। এছাড়া পুরো বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষক বান্ধব করে হয়রানী ও ভোগান্তি মুক্ত হিসেবে নতুন বাংলাদেশে নতুন করে বিনির্মাণ করতে চান। নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম রেজা জানান, রক্তদহ বিল শুধু এই অঞ্চলের নয় পুরো বাংলাদেশের সম্পদ। কিন্তু বছরের পর বছর বিলটি খনন না করা, বিলের সংযোগ খালগুলো খনন না করা, বিলের চার-পাশের বাঁধ দিয়ে পরিবেশ ও পাখি বান্ধব গাছ রোপন না করা, কচুরিপানা, বিল ও বিলকে ঘিরে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় ঐতিহ্যবাহী বিলটি বর্তমানে তার যৌবন হারিয়ে ফেলেছে। বর্তমানে বিলে আগের মতো আর মাছ থাকে না। এক সময় এই বিল থেকে মাছ আহরন করে জীবিকা নির্বাহ করেছে শত শত
জেলে পরিবার। বিলের সঙ্গে লাগানো আবরার বিলও খনন না করার কারণে সেটিও তার যৌবন হারিয়ে ফেলেছে। এছাড়া বছরের পর বছর রাজনৈতিক যাতাকলে পৃষ্ঠ হয়ে হাজার হাজার হেক্টর জমির রক্তদহ বিলটি বর্তমানে তেমন উপকারে আসছে না। অথচ সময়পযোগী সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে পারলে এই বিলকে ঘিরে এই অঞ্চলটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। বর্তমানে যে সংখ্যক পর্যটক রক্তদহ বিল, পাখি পল্লীর সৌন্দর্য উপভোগ করতে আসছেন তখন বেশি সংখ্যক পর্যটকরা এখানে আসবেন। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো রক্তদহ বিল এলাকাটিও এক আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিতি লাভ করতে সক্ষম হবে। এতে করে পর্যটকদের আগমনে পাল্টে যাবে এই অঞ্চলের দৃশ্যপট। কথায় নয় কাজ বাস্তবায়ন করে তিনি এলাকার সন্তান হিসেবে নওগাঁবাসীর হৃদয়ে স্থান করে নেওয়ার আশাও ব্যক্ত করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আরও পড়ুন
নওগাঁয় কলমুডাঙ্গা সীমান্তে ১৭ জনকে পুশইন চেষ্টা
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে গভীর রাতে নারী ও শিশুসহ মোট ১৭ জনকে পুশইন চেষ্টা চালিয়েছে...
৫ জুন, ২০২৬
ঝালকাঠি বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল, তৃণমূলে ক্ষোভ
ঝালকাঠি জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে...
৫ জুন, ২০২৬
ঝিনাইদহে সাংবাদিককে হাতুড়ি ও রড দিয়ে মারধর
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সবুজ শাহরিয়ার (৩০) নামের এক সাংবাদিককে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহ...
৪ জুন, ২০২৬