নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৬ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। শুক্রবার ১৯ সেপ্টেম্বর দুপুরে নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটেলিয়ান বিজিবি ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদককে এতথ্য জানানো হয়। ১৪ বিজিবি কাম্প থেকে জানানো হয়, শুক্রবার ভোরে নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ বিওপি'র সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছদিয়ে নারী ও শিশুসহ ঐ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করা হলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন,
নাটোর জেলার মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খাঁ (২৫), মুকুল শেখ (২৫), মৃধুল শেখ (২০), সামির (১১), বিনা খাতুন (২৯), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), এলিনা খাতুন (২৮), জান্নাতুল সরকার (১০), জোছনা বেগম (৫০) এবং পাবনা জেলার মিরাজ শেখ (১৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ভোরে পত্নীতলা ১৪ বিজিবির শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে তাদের পুশইন করে। পরে বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে ঘোরাফেরা করার সময় তাদের আটক করেন।আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। আটকের পর তাদের কে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি।