শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় শুক্রবার পূর্বরাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার ১শ' ৩০ লিটার চোলাই মদ উদ্ধার এবং মাদক কারবারি স্বামী-স্ত্রী সহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে নওগাঁর ধামুরহাট উপজেলার
বড় শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ১শ ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ বড় শিবপুর দেউলাপাড়া গ্রামের শ্যামল দাসের স্ত্রী অঞ্জলী দাস (৩৫) ও জয়পুরহাট জেলা সদর উপজেলার দোগাছী গ্রামের প্রফুল্ল চন্দ্র বর্মনের ছেলে সুপল চন্দ্র বর্মণ (৪০) কে হাতেনাতে আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে ধামুরহাট উপজেলার মুচিপাড়া এলাকা থেকে ১হাজার
২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ উপজেলার বড় শিবপুর দেওলাপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাস (৪১) ও তার স্ত্রী দিপ্তীরানী (৩০) কে হাতেনাতে আটক করা হয়।
র্যাব আরো জানান, দীর্ঘদিন যাবৎ তারা নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে জেলার বিভিন্ন স্থানে মাদক সেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে র্যাবের কাছে শিকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
নওগাঁয় ২ হাজার ১শ' ৩০ লিটার মদ উদ্ধার-স্বামী-স্ত্রীসহ ৪ জন আটক
নওগাঁয় ২ হাজার ১শ' ৩০ লিটার মদ উদ্ধার-স্বামী-স্ত্রীসহ ৪ জন আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁয় শুক্রবার পূর্বরাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার ১শ' ৩০ লিটার চোলাই মদ উদ্ধার এবং মাদক কারবারি স্বামী-স্ত্রী সহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে র্যাব।সত্যতা নিশ্চিত করে র্যাব কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে নওগাঁর ধামুরহাট
উপজেলারবড় শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ১শ ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ বড় শিবপুর দেউলাপাড়া গ্রামের শ্যামল দাসের স্ত্রী অঞ্জলী দাস (৩৫) ও জয়পুরহাট জেলা সদর উপজেলার দোগাছী গ্রামের প্রফুল্ল চন্দ্র বর্মনের ছেলে সুপল চন্দ্র বর্মণ (৪০) কে হাতেনাতে আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে ধামুরহাট উপজেলার মুচিপাড়া এলাকা থেকে ১হাজার ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার সহ উপজেলার বড় শিবপুর দেওলাপাড়া
গ্রামের পরিমল চন্দ্র দাস (৪১) ও তার স্ত্রী দিপ্তীরানী (৩০) কে হাতেনাতে আটক করা হয়।র্যাব আরো জানান, দীর্ঘদিন যাবৎ তারা নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে জেলার বিভিন্ন স্থানে মাদক সেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে র্যাবের কাছে শিকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত