শহিদুল ইসলাম জি এম মিঠন :
নওগাঁর রাণীনগরে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পলাশ চন্দ্র ওরফে পলান (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে প্রেরন করেছে পুলিশ। গ্রেফতারকৃত পলাশ চন্দ্র ওরফে পলান রানীনগর উপজেলার গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের মৃত সুবল চন্দ্র প্রামানিকের ছেলে।
সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভান্ডারগ্রাম বাজার এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন মাথার মোড় সংলগ্ন ব্রিজের উপর থেকে মাদক ব্যবসায়ী পলাশ চন্দ্র ওরফে পলানকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। রাতেই পলানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয় এবং শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
নওগাঁয় ২০ পিস ইয়াবা সহ একজন কে আটক করেছে পুলিশ
নওগাঁয় ২০ পিস ইয়াবা সহ একজন কে আটক করেছে পুলিশ
শহিদুল ইসলাম জি এম মিঠন :নওগাঁর রাণীনগরে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পলাশ চন্দ্র ওরফে পলান (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে প্রেরন করেছে পুলিশ। গ্রেফতারকৃত পলাশ চন্দ্র ওরফে পলান রানীনগর উপজেলার
গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের মৃত সুবল চন্দ্র প্রামানিকের ছেলে।সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভান্ডারগ্রাম বাজার এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন মাথার মোড় সংলগ্ন ব্রিজের উপর থেকে মাদক
ব্যবসায়ী পলাশ চন্দ্র ওরফে পলানকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। রাতেই পলানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয় এবং শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত