শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁর মান্দা থানা পুলিশ মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আব্দুর জব্বার হত্যা রহস্য উদঘার্টন পূর্বক মূলহোতাকে আটক করেছে। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার দুপুরে মান্দা থানাধীন কশব মধ্যপাড়া তালপুকুরিয়া বিলের মাঝে ধান ক্ষেতের ভেতর অর্ধ-গলিত এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে লোকজন থানায় খবর দিলে মান্দা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার পাশাপাশি হত্যা রহস্য উদঘার্টনেও কাজ শুরু করেন মান্দা থানা পুলিশের চৌকস টিম এবং মাত্র ২৪ ঘন্টার মধ্যে ঐ দিন
বুধবার রাতে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে আব্দুল জব্বার হত্যার মূলহোতা আমিনুল ইসলাম বুলবুল (২২) কে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আমিনুল ইসলাম বুলবুল আব্দুল জব্বারকে লাঠিদিয়ে আঘাত করে হত্যায় দায় শিকার করেন পুলিশের কাছে। আটককৃত আমিনুল ইসলাম বুলবুল এর দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত লাঠিও উদ্ধার করেছেন পুলিশ।

আটককৃত যুবক আমিনুল ইসলাম বুলবুল হলেন, মান্দা থানাধীন কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আর হত্যাকান্ডের শিকার আব্দুল জব্বার হলেন, মান্দা উপজেলার নূরুল্যাবাদ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তিনি গত শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন এমনকি তার মোবাইল ফোনও বন্ধ ছিলো। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান প্রতিবেদককে জানান, আব্দুল জব্বারের মৃতদেহ উদ্ধারের পরই মৃত্যু রহস্য উদঘার্টনে পুলিশ কাজ শুরু করে এবং ঐ দিন রাতেই অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে আটক করার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং
লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুল। তার স্বীকারোক্তি ও তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদি হয়ে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার করে জবানবন্দি রেকর্ডের জন্য বৃহস্পতিবার আমিনুল ইসলাম বুলবুল কে নওগাঁ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ।
নওগাঁয় ২৪ ঘন্টার মধ্যেই হত্যা রহস্য উদর্ঘাটনসহ মূলহোতাকে আটক
নওগাঁয় ২৪ ঘন্টার মধ্যেই হত্যা রহস্য উদর্ঘাটনসহ মূলহোতাকে আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁর মান্দা থানা পুলিশ মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আব্দুর জব্বার হত্যা রহস্য উদঘার্টন পূর্বক মূলহোতাকে আটক করেছে। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, বুধবার দুপুরে মান্দা থানাধীন কশব মধ্যপাড়া তালপুকুরিয়া বিলের মাঝে ধান ক্ষেতের ভেতর অর্ধ-গলিত এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে লোকজন থানায় খবর দিলে মান্দা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার পাশাপাশি হত্যা রহস্য উদঘার্টনেও কাজ শুরু করেন মান্দা থানা পুলিশের চৌকস টিম এবং মাত্র ২৪ ঘন্টার মধ্যে ঐ দিন বুধবার রাতে মান্দা থানা পুলিশ
অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে আব্দুল জব্বার হত্যার মূলহোতা আমিনুল ইসলাম বুলবুল (২২) কে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আমিনুল ইসলাম বুলবুল আব্দুল জব্বারকে লাঠিদিয়ে আঘাত করে হত্যায় দায় শিকার করেন পুলিশের কাছে। আটককৃত আমিনুল ইসলাম বুলবুল এর দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত লাঠিও উদ্ধার করেছেন পুলিশ। আটককৃত যুবক আমিনুল ইসলাম বুলবুল হলেন, মান্দা থানাধীন কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আর হত্যাকান্ডের শিকার আব্দুল জব্বার হলেন, মান্দা উপজেলার নূরুল্যাবাদ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তিনি গত শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন এমনকি তার মোবাইল ফোনও বন্ধ ছিলো। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান প্রতিবেদককে জানান, আব্দুল
জব্বারের মৃতদেহ উদ্ধারের পরই মৃত্যু রহস্য উদঘার্টনে পুলিশ কাজ শুরু করে এবং ঐ দিন রাতেই অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে আটক করার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবংলাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুল। তার স্বীকারোক্তি ও তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদি হয়ে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার করে জবানবন্দি রেকর্ডের জন্য বৃহস্পতিবার আমিনুল ইসলাম বুলবুল কে নওগাঁ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত