শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় ২৮২ পিচ ট্যাপেন্টাডল সহ এক জনকে আটক করেছে র‍্যাব

নওগাঁয় ২৮২ পিচ ট্যাপেন্টাডল সহ এক জনকে আটক করেছে র‍্যাব

নওগাঁতে অভিযান চালিয়ে ২৮২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক জনকে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের অভিযানিক চৌকস দল। সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩, এর গোয়েন্দা দল আটককৃত আসামী তারিকুল ইসলাম (৩৬) এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং তারই ধারাবাহীকতায় ১৯ সেপ্টেম্বর র‍্যাব-৫, সিপিসি-৩, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, এর চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তরিকুল ইসলামকে আটক করে। অতঃপর সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত তরিকুুল ইসলাম এর নিকট হতে অবৈধ মাদক দ্রব্য ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব। র‍্যাব আরো জানায়, আটককৃত তরিকুুল ইসলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী।জিজ্ঞাসাবাদে সে অকপটে বলে ও স্বীকার করে যে, অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সে ঘটনাস্থলে অবস্থান করছিল। র‍্যাবের জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, তার নাম মোঃ তরিকুুল ইসলাম (৩৬), পিতা- মোঃ আঃ মতিন, সাং- রঘুনাথপুর, থানা-ধামুইরহাট, জেলা- নওগাঁ। এব্যাপারে নওগাঁর ধামুরহাট থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব।

খুঁজুন