স্টাফ রিপোর্টার :
নওগাঁয় বাজারের নৈশ্য প্রহরী সহ ৩ জনকে বেঁধে রেখে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল লুটের ঘটনায় ৫ দিনধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়ীত ৭জন ডাকাত কে গ্রেফতার সহ ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস টিম।
সত্যতা নিশ্চিত করে প্রেস রিলিজ মাধ্যমে জানানো হয়, গত ১০ আগস্ট দিবাগত রাতে নওগাঁ জেলার বদলগাছী থানার বৈকুন্ঠপুর বাজারে দু'জন নৈশ্য প্রহরীসহ ৩ জনকে বেঁধে রেখে কয়েকটি দোকানের তালা কেটে অপরাধীরা দোকানে থাকা কীটনাশক, মনোহারী সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুন্ঠন করে। এঘটনায় বদলগাছী থানায় মামলা দায়ের করার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক মহোদয় মামলাটি ডিটেকশনের জন্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, পিপিএম মহোদয় কে নির্দেশ প্রদান করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও (মহাদেবপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান মামলার ঘটনাস্থল একাধিকবার পরির্দশন করেন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের সনাক্ত ও তাদের অবস্থান সনাক্ত করেন। এর পরই অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, পিপিএম মহোদয় এর নেতৃত্বে, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত কুমার, নওগাঁ (গোয়েন্দা) ডিবি'র অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী ও এসআই(নিরস্ত্র) বদরুদ্দোজা জিমেল এবং বদলগাছি থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট দিনগত রাত পর্যন্ত টানা ৫ দিন ব্যাপী নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়ীত মোট ৭ জন ডাকাতকে গ্রেফতার করেন এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেন।
প্রেস রিলিজে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, গত ১০ আগস্ট দুপুরে আসামী মোঃ নান্টু (৪৫), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-চকপ্রাচী, থানা ও জেলা-নওগাঁ মোটরসাইকেলে করে মামলার ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িত সকলকে নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়ন এলাকায় রাত্রি বেলা নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য বলেন। সেই পরিকল্পনা মোতাবেক আসামী মোঃ ওয়াজ কূরনী(৩৭), পিতা-মোঃ ওসমান সরদার, সাং-বলরাম চক (চৌধুরীপাড়া), থানা-আত্রাই, জেলা-নওগাঁ নিজস্ব সিএনজি নিয়ে তিলকপুর ইউনিয়ন এর ভবানীপুর গ্রামে যায়। সেখান থেকে অপর অপরাধীদের নিয়ে বদলগাছী থানার বৈকন্ঠপুর বাজারের উদ্দ্যেশ্যে রওনা করেন এবং ১১ আগস্ট পূর্বরাত অনুমান ১২ টা ৩০ মিনিটে তাদের মধ্যে থেকে কয়েক জন বৈকণ্ঠপুর বাজারে গিয়ে ২জন নৈশ্য প্রহরীসহ মোট ৩ জনকে ভঁয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে প্রায় ৪শ' মিটার দূরে মরিচ ক্ষেতের মধ্যে নিয়ে কাঁচা পাট ও কাপড় দিয়ে বেঁধে রাখেন। এর পর কয়েকটি দোকানের তালা কেটে দোকান গুলোর মালামাল লুটকরে সিএনজি যোগে তারা পালিয়ে যায়। ঘটনার সাথে মোট ৮ জন জড়ীত। ইতি মধ্যেই জড়ীত ৭জন ডাকাতকে গ্রেফতার এবং লুন্ঠিত কিটনাশক ও মনোহারী সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী রবিউল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছেন। ঘটনার সাথে জড়িত অন্য আসামীকে গ্রেফতারের এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
গ্রেফতারকৃত ৭ জন ডাকাত হলেন, মোঃ ওয়াজ কূরনী(৩৭),
মোঃ বেল্লাল শেখ ওরফে বেলাল(২৬), মোঃ রবিউল ইসলাম(৩২), আবু বক্কর (৫৫),
মোঃ নান্টু (৩২), মোঃ এনামুল (৫৫) ও মোঃ আসাদুল(২৯)।
নওগাঁয় ৩ জনকে বেঁধে রেখে মালামাল লুট, ৭ ডাকাত গ্রেফতার
নওগাঁয় ৩ জনকে বেঁধে রেখে মালামাল লুট, ৭ ডাকাত গ্রেফতার
স্টাফ রিপোর্টার :নওগাঁয় বাজারের নৈশ্য প্রহরী সহ ৩ জনকে বেঁধে রেখে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল লুটের ঘটনায় ৫ দিনধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়ীত ৭জন ডাকাত কে গ্রেফতার সহ ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস টিম।সত্যতা নিশ্চিত করে প্রেস রিলিজ মাধ্যমে জানানো হয়, গত ১০ আগস্ট দিবাগত রাতে নওগাঁ জেলার বদলগাছী থানার বৈকুন্ঠপুর বাজারে দু'জন নৈশ্য প্রহরীসহ ৩ জনকে বেঁধে রেখে কয়েকটি দোকানের তালা কেটে অপরাধীরা দোকানে থাকা কীটনাশক, মনোহারী সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুন্ঠন করে। এঘটনায় বদলগাছী থানায় মামলা দায়ের করার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক মহোদয় মামলাটি ডিটেকশনের জন্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, পিপিএম মহোদয় কে নির্দেশ প্রদান করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও (মহাদেবপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান মামলার ঘটনাস্থল একাধিকবার পরির্দশন করেন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের
বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের সনাক্ত ও তাদের অবস্থান সনাক্ত করেন। এর পরই অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, পিপিএম মহোদয় এর নেতৃত্বে, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত কুমার, নওগাঁ (গোয়েন্দা) ডিবি'র অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী ও এসআই(নিরস্ত্র) বদরুদ্দোজা জিমেল এবং বদলগাছি থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট দিনগত রাত পর্যন্ত টানা ৫ দিন ব্যাপী নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়ীত মোট ৭ জন ডাকাতকে গ্রেফতার করেন এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেন।প্রেস রিলিজে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, গত ১০ আগস্ট দুপুরে আসামী মোঃ নান্টু (৪৫), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং-চকপ্রাচী, থানা ও জেলা-নওগাঁ মোটরসাইকেলে করে মামলার ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িত সকলকে নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়ন এলাকায় রাত্রি বেলা নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য বলেন। সেই পরিকল্পনা মোতাবেক আসামী মোঃ ওয়াজ কূরনী(৩৭), পিতা-মোঃ ওসমান সরদার, সাং-বলরাম চক (চৌধুরীপাড়া), থানা-আত্রাই, জেলা-নওগাঁ
নিজস্ব সিএনজি নিয়ে তিলকপুর ইউনিয়ন এর ভবানীপুর গ্রামে যায়। সেখান থেকে অপর অপরাধীদের নিয়ে বদলগাছী থানার বৈকন্ঠপুর বাজারের উদ্দ্যেশ্যে রওনা করেন এবং ১১ আগস্ট পূর্বরাত অনুমান ১২ টা ৩০ মিনিটে তাদের মধ্যে থেকে কয়েক জন বৈকণ্ঠপুর বাজারে গিয়ে ২জন নৈশ্য প্রহরীসহ মোট ৩ জনকে ভঁয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে প্রায় ৪শ' মিটার দূরে মরিচ ক্ষেতের মধ্যে নিয়ে কাঁচা পাট ও কাপড় দিয়ে বেঁধে রাখেন। এর পর কয়েকটি দোকানের তালা কেটে দোকান গুলোর মালামাল লুটকরে সিএনজি যোগে তারা পালিয়ে যায়। ঘটনার সাথে মোট ৮ জন জড়ীত। ইতি মধ্যেই জড়ীত ৭জন ডাকাতকে গ্রেফতার এবং লুন্ঠিত কিটনাশক ও মনোহারী সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী রবিউল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছেন। ঘটনার সাথে জড়িত অন্য আসামীকে গ্রেফতারের এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।গ্রেফতারকৃত ৭ জন ডাকাত হলেন, মোঃ ওয়াজ কূরনী(৩৭),মোঃ বেল্লাল শেখ ওরফে বেলাল(২৬), মোঃ রবিউল ইসলাম(৩২), আবু বক্কর (৫৫),মোঃ নান্টু (৩২), মোঃ এনামুল (৫৫) ও মোঃ আসাদুল(২৯)।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত