সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় ৫শ ৯ মন ভেজাল গুড় ধ্বংস, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁয় ৫শ ৯ মন ভেজাল গুড় ধ্বংস, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁর মহাদেবপুরে র‌্যাব ও ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রি করার অপরাধে ৪ গুড় ব্যবসায়ীকে ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ৪ জানুয়ারী সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে গুড় তৈরির ভেজাল উপকরণ সহ ৫শ ৯ মন গুড় ধ্বংস করেন।

জানা যায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুবেল আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫শ ৯মন ভেজাল গুড়, ১শ ৭৪ মন চিনির শিরা, ৬ কেজি ক্ষতিকর রং, ২ কেজি হাইড্রোজেনসহ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিপনন করার অপরাধে “বুলেট গুড় কারখানা” এর প্রোপাইটার মোঃ বুলেট হোসেনকে ৩০ হাজার টাকা, ‘আমজাদ গুড় ঘর’ এর মালিক শ্রী প্রদীপ মন্ডলকে ৩০ হাজার টাকা “মালেক গুড় ঘর” এর মালিক মালেককে ২০ হাজার টাকা, ‘জামাল গুড়ের আড়ৎ’ এর মালিক মোঃ জামাল হোসেনকে ৮০ হাজার টাকা সহ মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং উক্ত ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরীর উপাদানসমূহ ধ্বংস করা হয়।

র‍্যাব আরও জানান, উক্ত ৪টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেছেন।

খুঁজুন