সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় ৬১ কোটি টাকার শিম বিক্রি হওয়ার সম্ভাবনা

নওগাঁয় ৬১ কোটি টাকার শিম বিক্রি হওয়ার সম্ভাবনা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁয় ৬১ কোটি টাকার শিম বিক্রি হওয়ার সম্ভাবনা।

জেলার ১১ টি উপজেলায় চলতি বছরে প্রায় ৬১ কোটি টাকার শিম বিক্রি হবে বলে আশা করছেন নওগাঁ জেলা কৃষি বিভাগ। এ জেলায় শিমের বাম্পার ফলন হয়েছে। চাষীরা দামও পাচ্ছেন ভালো।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি শীত মৌসুমে ৮শ' ৪৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। এর মধ্যে নওগাঁ জেলা সদর উপজেলায় ২শ' ৭৫ হেক্টর, রাণীনগর উপজেলায় ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ২৫ হেক্টর, বদলগাছী উপজেলায় ১শ' ২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১০০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪০ হেক্টর, মান্দা উপজেলায় ৫০ হেক্টর ও নিয়ামতপুর উপজেলায় ৫০ হেক্টর।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, ''এ বছরের শুরু থেকেই আবহাওয়া ছিল শিম চাষের অনুকূলে। ফলে রেকর্ড পরিমাণ শিম চাষ হয়েছে। চলতি মৌসুমে প্রতি হেক্টর জমি থেকে প্রায় ১০ হাজার ১শ' ৪০ মেট্রিক টন শিম উৎপাদিত হচ্ছে। পাশাপাশি শুরু থেকেই কৃষক বাজারে দামও পেয়েছে ভালো। কৃষি বিভাগ সব-সময়ই কৃষককে সুপরামর্শ দিয়ে আসছে। যাতে করে সামনের দিনে শিম চাষ আরও বাড়ে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

চলতি মৌসুমে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার হাটে বাজারে আগাম জাতের শিম বিক্রি হয়েছে ১শ' ৪০ থেকে ১শ' ৫০ টাকা প্রতি কেজি। বর্তমানে পাইকারি বাজারে প্রকার বেদে প্রতি কেজি শিম ২৫ থেকে ৪০  টাকা মূল্যে বিক্রি হচ্ছে। সেই হিসেবে চলতি মৌসুম জুড়ে এ জেলার কৃষকরা তাদের উৎপাদিত শিম বিক্রি করে পাবেন ৬১ কোটি টাকা আনুমানিক। 

খুঁজুন