কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে দুটি কষ্টি পাথরের মূর্তি ও একটি লিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করেছে পত্নীতলা ১৪- বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মূর্তি দুটি আনুমানিক মূল্য প্রায় ৬১ লক্ষ টাকা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৈগ্রামে নাওয়াল আদিবাসী পাড়ায় জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,চকচন্ডি বিওপির সীমান্তর পিলার ২৬৩/৫-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৮০৪৮৩৫, মানচিত্র-৭৮সি/১৬) সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছে। এমন তথ্যর ভিত্তিতে চকচন্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া একটি মূর্তির ওজন ৪৩ কেজি ৩শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লক্ষ ৩০ হাজার টাকা। আরেকটির ওজন ১৭ কেজি ৭শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৭০ হাজার টাকা। এছাড়াও একই যায়গা থেকে একটি লিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করা হয়েছে। যার ওজন ৪৫ কেজি। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্নতত্ত জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নওগাঁয় ৬১ লক্ষ টাকার ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নওগাঁয় ৬১ লক্ষ টাকার ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে দুটি কষ্টি পাথরের মূর্তি ও একটি লিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করেছে পত্নীতলা ১৪- বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মূর্তি দুটি আনুমানিক মূল্য প্রায় ৬১ লক্ষ টাকা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৈগ্রামে নাওয়াল আদিবাসী পাড়ায় জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,চকচন্ডি বিওপির সীমান্তর পিলার ২৬৩/৫-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৮০৪৮৩৫, মানচিত্র-৭৮সি/১৬) সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছে। এমন তথ্যর ভিত্তিতে চকচন্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া একটি মূর্তির
ওজন ৪৩ কেজি ৩শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লক্ষ ৩০ হাজার টাকা। আরেকটির ওজন ১৭ কেজি ৭শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৭০ হাজার টাকা। এছাড়াও একই যায়গা থেকে একটি লিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করা হয়েছে। যার ওজন ৪৫ কেজি। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্নতত্ত জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত