সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার ৯ ডিসেম্বর দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকাল সারে ৮টায় দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চত্বরে জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ জাতীয় পতাকা এবং দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান দুদকের পতাকা উত্তোলন করেন। সকাল ৯ টায় জেলা প্রশাসক অফিসের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

এ কর্মসূচীতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। পরে নওগাঁ জেলা প্রশাসকের সভা কক্ষে ''দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব'' প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এবং বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান। এছাড়া জেলার সাপাহার, পোরশা,নিয়ামতপুর, রানীনগর সহ সকল উপজেলায় দিবসটি পালিত হয়।

খুঁজুন