প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সোমবার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহযোগিতায় জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সাক্ষরতা শব্দের অর্থ হলো কোনো নির্দিষ্ট ভাষায় পড়তে ও লিখতে পারার ক্ষমতা। যে অর্থটি আমরা অধিকাংশ মানুষই জানি না।
এখনো আমরা পুরোপুরি সাক্ষরতা অর্জন করতে পারিনি। একটি শক্তিশালী জাতি হিসেবে বিনির্মাণ করতে চাইলে শতভাগ সাক্ষরতা অর্জনের কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি জেলার সকল প্রতিষ্ঠানকে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাক্ষরতার আওতায় নিয়ে এসে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।